চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের রেকর্ড ভাঙতে পারবেন কেউ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডটি লিটন দাসের। গত মৌসুমে আবাহনীর হয়ে এ ওপেনার করেছিলেন ৭৫২ রান। সেটিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এবার একঝাঁক ব্যাটসম্যানের! এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম, নাজমুল হোসেন শান্তদের মধ্যে যে কাউকে সেজন্য বৃহস্পতিবার লিগের শেষ রাউন্ডে খেলতে হবে বড় ইনিংস।

চলতি লিগে সর্বোচ্চ রান আবাহনীর ওপেনার এনামুল হক বিজয়ের। ১৫ ম্যাচে করেছেন ৬৮৭। সমান ম্যাচে ৬৭৭ রান করেছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মিডলঅর্ডার ব্যাটসম্যান ফজলে মাহমুদ। লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম করেছেন ৬৪৪ রান। আবাহনীর আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তর রান ৬৩৬।

ছয়শর উপর রান করেছেন মার্শাল আইয়ুব (দোলেশ্বর), আব্দুল মজিদ (রূপগঞ্জ) মাহিদুল ইসলাম অঙ্কন (খেলাঘর)। তাদের যে কেউ লম্বা ইনিংস খেলতে পারলে ভেঙে যেতে পারে গত মৌসুমে গড়া লিটনের কীর্তি।

তবে সাড়ে ছয়শর উপরে রান করেও লিটনের রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছেন না কলাবাগান ক্রীড়া চক্রের মোহাম্মদ আশরাফুল ও খেলাঘর সমাজকল্যাণ সমিতির ক্রিকেটার অশোক মানেরিয়া। এ ভারতীয় ব্যাটসম্যান ১৪ ম্যাচ খেলে ফিরে গেছেন নিজ দেশে। আর আশরাফুলের কলাবাগান রেলিগেশন খেলে বিদায় নিয়েছে লিগ থেকে। খেলেছে ১৩ ম্যাচ।

এবারের লিগে লিটন নিজেই নিজেকে চ্যালেঞ্জ জানাতে পারতেন! যেভাবে ব্যাট করেছেন তাতে সব ম্যাচ খেলতে পারলে নিজের রেকর্ড নিজেই ছাপিয়ে যেতে পারতেন। মাত্র ৯ ম্যাচ খেলে দোলেশ্বরের এই ওপেনার করেছেন ৫৩২ রান। হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি। সাকিব আল হাসানের বদলি হিসেবে শ্রীলঙ্কায় নিধাস ট্রফির দলে যোগ দেয়ায় খেলতে পারেননি ঢাকা লিগের ৫টি ম্যাচ।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে মিরপুরে খেলাঘরের বিপক্ষে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে আবাহনীর মুখোমুখি হবে রূপগঞ্জ। ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি দোলেশ্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT