চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বমানের সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
খুলনা, শিক্ষা
A A

বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করে নিজেদের জন্য যুগোপযোগী পাঠ্যক্রম এবং উন্নত পাঠদানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বুধবার বিকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সমাবর্তনে ভাষণকালে একথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের শিক্ষা ও তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং নৈতিক মূল্যবোধসহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে পারে সেটা নিশ্চিত করতে হবে।

তিনি শিক্ষার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলোতে সময়ের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নে ব্যর্থ হলে তা যুগের চাহিদা পূরণে ব্যর্থ হবে। নতুন প্রকৌশলীরা তাদের সৃষ্টিশীল চিন্তা ও প্রযুক্তির যথাযথ ব্যবহার করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১-এর আলোকে ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকা পালন করবে। জাতি গঠনে প্রকৌশল শিক্ষাকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা একটি জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে পারে।

রাষ্ট্রপতি প্রকৌশলীদের পরামর্শ দিয়ে বলেন, প্রকৌশলীদের চিন্তা ও চেতনায় দূরদর্শী হতে হবে। আন্তর্জাতিক মানে নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটাতে হবে।

রাষ্ট্রপতি মোবাইল ফোন এবং এর ব্যক্তিগত, পারিবারিক ও সমাজ জীবনে বিরূপ প্রভাবসহ প্রযুক্তি ব্যবহারের নেতিবাচক দিকের উল্লেখ করে গ্রাজুয়েটদর আধুনিক প্রযুক্তি ব্যবহারে সতর্ক হওয়ার আহবান জানান। তিনি বলেন, প্রযুক্তি উন্নয়নের বাহন। কিন্তু এ প্রযুক্তি যেন সর্বনাশের বাহন না হয় তা নিশ্চিত করতে হবে।

Reneta

আবদুল হামিদ নতুন গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তাদের পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করে যে, শিক্ষার্থীরা তাদের সেবা, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম দিয়ে জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।

রাষ্ট্রপতি তাদের কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথানত না করা এবং আপন স্বার্থে নিজ সম্মানবোধ ও নৈতিকতাকে ভূলুণ্ঠিত না করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ২ হাজার ৭৯৬ জনকে গ্রাজুয়েট ডিগ্রি, ২২৮ জনকে অন্যান্য স্নাতকোত্তর ডিগ্রি, ৪৮ জনকে মাস্টার অব ফিলসফি (এমফিল), ৮ জনকে ডক্টর অব ফিলসফি (পিএইচডি) প্রদান এবং ৩৮ জনকে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক দেয়া হয়।

এতে প্রখ্যাত বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহামমদ আলী আসগর সমাবর্তন বক্তা ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ডিন অধ্যাপক ড. কাজী হামিদুল বারি, অধ্যাপক ড. আবদুর রফিক, অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার এবং রেজিস্ট্রার জি এম শহীদুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাষ্ট্রপতি
শেয়ারTweetPin1

সর্বশেষ

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT