চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এল-ক্ল্যাসিকো’তে নিজের মাঠেই বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৬:৫০ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

মৌসুমের প্রথম স্প্যানিশ এল-ক্ল্যাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ’কে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। নেইমার-সুয়ারেজ ম্যাজিকে কাতালানদের সামনে অসহায় আত্মসমর্পন করেছে রোনাল্ডো-বেল-বেনজেমার রিয়াল মাদ্রিদ।

সুয়ারেজ একাই করেছেন দুই গোল,একটি করে গোল করেন নেইমার ও অধিনায়ক ইনিয়েস্তার। দুই মাস ইনজুরিতে মাঠের বাইরে কাটানো মেইসি ৫৬ মিনিটে মাঠে নামলেও তার আগেই বার্সেলোনা নিশ্চিত করে ফেলে জয়। ২০১০’র পর বার্সেলোনার কাছে এটাই রিয়াল মাদ্রিদের শোচনীয় হার।

অনিশ্চয়তা ছিলোই। শেষ পর্যন্ত মেসি’কে ছাড়াই প্রথম একাদশ বার্সেলোনার। অন্যদিকে রোনাল্ডো-বেল’র সঙ্গে বেনজেমা’কে নিয়ে রিয়ালের অ্যাটাকিং লাইন। খেলা মাঠে গড়াতেই ভোজবাজির মতো পাল্টে গেলো দৃশ্যপট। ১১ মিনিটে সার্গেই রোবার্তো’র থ্রু-পাসে সুয়ারেজের গোল স্তব্ধ করে দিলো বার্নব্যু স্টেডিয়াম।

Banglabid

এরপর সময় যত গড়িয়েছে বার্সেলোনায় ঢেকে গেছে রিয়াল মাদ্রিদের তারকাদ্যুতি। ৩৯ মিনিটে অধিনায়ক ইনিয়েস্তার পাসে নেইমার ম্যাজিক বাঁ-পায়ের প্লেসিং শট। লিগে ১২ নম্বর গোল ব্রাজিলিয়ান ওয়ান্ডার-কিডের।

দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফিরতে চেয়েছিলো নিস্প্রভ গ্যালাকটিকোস। তবে ৫৩ মিনিটে নেইমারের পাসে ইনিয়েস্তার গোল জয় নিশ্চিত করে বার্সেলোনার।

৫৬ মিনিটে দু’মাস পর মেসি’কে মাঠে নামিয়েছিলেন বার্সা -কোচ লুইস এনরিকে। তবে মেসি’র ম্যাজিকের আর প্রয়োজন হয়নি। বরং ৭৪ মিনিটে সুয়ারেজের আরো একটি গোলেই থামে বার্সেলোনার গোল উৎসব।

Reneta

মেসি’র জবরদস্থ প্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর জন্য ম্যাচটি ছিলো শুধুই হতাশার। এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে লা লিগার টেবিলের শীর্ষস্থানে জাঁকিয়ে বসলো গত মৌসুমে ট্রেবল জেতা বার্সেলোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সা-রিয়ালবার্সেলোনাবার্সেলোনা-রিয়াল মাদ্রিদরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে সাকা আর ফরিদপুরে হবে মুজাহিদের দাফন

পরবর্তী

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী এম শামসুল হক আর নেই

পরবর্তী

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী এম শামসুল হক আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী এম শামসুল হক আর নেই

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT