চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলোমেলো ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

স্পিনঘূর্ণির পিচে আফগানিস্তান যখন অলআউট হতে হতে ৩৪২ রানে পৌঁছাল, আশঙ্কার মেঘ তার আগে থেকেই ঘনত্ব বাড়াচ্ছিল বাংলাদেশের ব্যাটিং আকাশে। সেটা বেড়ে চাপের রাস্তায় হাঁটতে শুরু করেছে। স্বাগতিকরা যে ব্যাটিংয়ে শুরু থেকেই ধুঁকছে। দলীয় সংগ্রহ একশই ছোঁয়নি, সাজঘরে টপঅর্ডারের চার ব্যাটসম্যান।

আফগানিস্তান: প্রথম ইনিংস-৩৪২/১০, বাংলাদেশ: প্রথম ইনিংস-৮৮/৫ (৩৩)

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই সফরকারীদের অলআউট করে বাংলাদেশ। ব্যাটিংয়ে এসে আবার কোনো রান যোগ করার আগেই হারায় নিজেদের প্রথম উইকেট। বাজে শটে ইনিংসের প্রথম ওভারেই ফেরেন সাদমান ইসলাম। ইয়ামিনের অফস্টাম্পের বাইরের বেরিয়ে যেতে থাকা ডেলিভারিতে খোঁচা দিয়ে ফেঁসে যান রানের খাতা খোলার আগেই!

Banglabid

লাঞ্চের পর দ্বিতীয় ওভারে নবির বলে লিটন দাসকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। নাইজেল লংয়ের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন লিটন। রিভিউ নিয়ে বেঁচে যান। সৌম্য সরকারের সঙ্গে পরে জুটিতে ভালোই জমছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে দুজনেই ফিরে গেলে বিপদে পড়ে টাইগাররা।

প্রথমে ফেরেন সৌম্য সরকার। নবির জোরের উপর ছোঁড়া এক বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে লাইন গড়বড় করে এলবিডব্লিউ হন ৬৬ বলে ১৭ করে টেস্টের মতোই খেলতে থাকা সৌম্য। তখন ভেঙে যায় ৩৮ রানের সম্ভাবনার জুটিটিও।

কিছুপর নিজের সম্ভাবনার ইনিংসে অপঘাত পরিণতি ডেকে আনেন লিটন দাস। দৃষ্টিকটু শটে রশিদ খানকে দিয়ে আসেন উইকেট। আফগান অধিনায়কের প্রথম ওভার ছিল সেটি, তার লেংথ বলে পুল খেলতে গিয়ে লাইন মিস করে ডানহাতি ব্যাটসম্যান দেখেন স্টাম্প এলোমেলো। ৬৬ বলে ৩৩ রানের ইনিংসটি ততক্ষণে হিমঘরে।

Reneta

সেখান থেকে মুমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সেটা দীর্ঘ হয়নি সাকিব রশিদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে। ১১ রানে থাকা বাংলাদেশ অধিনায়ক রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। লেগ-মিডলে পিচ করা বল যে সোজা গিয়ে স্টাম্পেই আঘাত হানছিল।

সাকিবের ফেরা যদি চাপ বাড়িয়ে থাকে। তার এক বল পর মুশফিকুর রহিমের আউট তৈরি করেছে মহাচাপ! মিডলঅর্ডারের ভরসা যে রানের খাতাই খুলতে পারেননি। রশিদেরই এক ডেলিভারি দেখেশুনেই খেলেছিলেন মুশি, কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে জুতোর মাথায় বাউন্স খেয়ে চলে যায় নিকটে ওঁত পেতে থাকা ইব্রাহিমের তালুতে। ভরসার পঞ্চম উইকেটের পতন!

সকালে তাইজুল ও সাকিবের জোড়া সাফল্যের সঙ্গে মিরাজের এক উইকেটে আফগানিস্তানকে থামানো যায় সাড়ে তিনশর আগেই। এদিন শেষ পাঁচ উইকেটে আর ৭১ রান যোগ করতে পেরেছে সফরকারীরা। তাইজুল ৪টি, সাকিব-নাঈম নিয়েছেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুললিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপন বৈঠককালে জামায়াতের সেক্রেটারিসহ ১৬ নেতাকর্মী আটক

পরবর্তী

পরিবারের জন্য গান থেকে অবসর!

পরবর্তী

পরিবারের জন্য গান থেকে অবসর!

নিরবে দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে জিতের ‘প্যানথার’

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT