ক্রিকেট

এলিমিনেটর ম্যাচে হতাশ করলেন তামিম

বাংলাদেশ ক্রিকেটাররা এলিমিনেটর ম্যাচে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের হতাশার মুহূর্তের ছবি, ক্রিকেট মাঠে দুই বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

৭ রানে জীবন পেয়েও ইনিংস দীর্ঘ করতে পারেননি তামিম ইকবাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) এলিমিনেটর ম্যাচে ৯ বলে ৯ রান করে আউট হয়েছেন বাঁহাতি ওপেনার।

আগের ম্যাচে অবশ্য জ্বলে উঠেছিলেন তামিম। খেলেছিলেন ৩০ বলে ৪০ রানের ইনিংস।

বুধবার ত্রিভূবন বিশ্ববিদ্যালয় মাঠে টিকে থাকার লড়াইয়ে টস জিতে আগে ব্যাট করতে নামে তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। ব্যক্তিগত ৭ রানের মাথায় কাঠমান্ডু কিংস একাদশের উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ উঠিয়ে বেঁচে যান টাইগার তারকা। পরে ৯ রান করে ডিপ কাভারে ক্যাচ দেন।

তামিমের ব্যর্থতার পরও বড় সংগ্রহ পেয়েছে গ্ল্যাডিয়েটর্স। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৮৮ রান। অধিনায়ক শারদ ভাস্কর ৪৯ ও উপুল থারাঙ্গা করেন ৩৫ রান।

বিষয়:এভারেস্ট প্রিমিয়ার লিগ তামিম ইকবাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…