এলপিজি সিলিন্ডারের দাম কমল ১০৪ টাকা

বাংলাদেশে ব্যবহৃত লাল রঙের এলপিজি গ্যাস সিলিন্ডার, রান্নার জন্য ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ এনার্জী রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ভোক্তা পযার্য়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমিয়ে ১,৪৩৯ টাকা থেকে ১,৩৩৫ টাকা নির্ধারণ করেছে।
বাসস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে।
তবে এলপিজি’র সরকারি দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি সেক্টরে সকল ভোক্তা পযার্য়ে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজি’র নতুন মূল্য হবে ১১১ দশমিক ২৬ টাকা।
বিভিন্ন মাপের এলপিজি সিলিন্ডারের দাম এই অনুপাতে নির্ধারিত হবে। এর আগে প্রতি কেজি এলপিজি’র দাম ছিল ১১৯ দশমিক ৯৪ টাকা।
পাশাপাশি গাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের লিটার প্রতি ৬২ দশমিক ২১ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। এর আগে এর দাম ছিল ৬৭ দশমিক ০২ টাকা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






