চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এরা কারা ভাই, কই থাকে?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

দীর্ঘদিন ধরেই মৌলবাদীদের হুমকির মধ্যে থাকা প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাহত হয়েছেন শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে। নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথায় আঘাত করা হয়েছে। তার উপর হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে নিন্দা জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ। সেই কাতারে এক হয়েছেন দেশের ছোট ও বড় পর্দার তারকা ও শিল্পীরা। সামাজিক মাধ্যমে ঘৃণা প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, হাসিবুর রেজা কল্লোল এবং মীরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি।

মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি তার সামাজিক মাধ্যম ফেসবুকে শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, শহর থেকে দূরে,এক নির্জন নদীর ধারে যখন বসে ভাবছিলাম , দেশটা কত সুন্দর, জীবন কত সুন্দর। বেশ কয়েকটা ছবি তুলে ঠিক করলাম সারা পৃথিবীকে জানিয়ে দেই। কিন্তু ফেসবুকে ঢুকতে পুরো পৃথিবী আমাকে জানিয়ে দিলো আমরা আসলে কেমন অবস্থায় আছি। স্যার উই আর স্যরি…’সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীও। তিনি লিখেছেন, ‘ শেষ পর্যন্ত জাফর ইকবাল স্যার। এরা কারা ভাই কই থাকে… এটা কি অবিশ্বাস্য নয় যে একের পর এক ঘটনা ঘটে যায় আর আমাদের পুলিশ এদের ধরতে পারে না।’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে জাফর ইকবালের ছুরিকাঘাতে আহত হওয়ার খবরটি শেয়ার করে লিখেছেন, ‘অনেক কিছুই মনে হচ্ছে! অনেক কিছু বলার আছে!’

স্বত্তা ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল সামাজিক মাধ্যম ফেসবুকে  ড. মুহম্মদ জাফর ইকবাল এর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। সেই সাথে লিখেছেন, ‘ডক্টর জাফর ইকবাল হারবেন না। হারবে না বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের জয় হবেই। মুক্তচিন্তার মানুষেরা জেগে উঠবে বারবার…’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ রেজাআবু হেনা রনিজাফর ইকবালমোস্তফা সরয়ার ফারুকীহাসিবুর রেজা কল্লোল
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT