চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এরশাদের আমল ছিলো স্বর্ণযুগ’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:০৪ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করতেই দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। নীল নকশার নির্বাচন করে ক্ষমতার চিরস্থায়ী করতে এ দূরভিসন্ধি। বর্তমান নির্বাচন কমিশনও একটি মেরুদণ্ডহীন কমিশন। এ কমিশন দিয়ে আজিজ মার্কা নির্বাচন দেশের জনগণ মেনে নিবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ব্যানারে করা হলে ভাইয়ে ভাইয়ে রক্তের হোলি খেলা শুরু হবে।

সোমবার দুপুরে টাঙ্গাইল ভাসানী হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ বলেন, দুই বিদেশীকে হত্যার রহস্য আজও সরকার কোনো কূলকিনারা করতে পারেনি। উল্টো যে পুলিশ নিরাপত্তা দিবে সেই পুলিশও খুন হচ্ছে। সরকার জনগণের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি টিআইবির রিপোর্টের সমালোচনা করে বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের কাজ কি শুধু চেয়ার ভাঙ্গা আর ওয়াক আউট করা? আমরা সেটা না করে সরকারের গঠনমূলক আলোচনা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছি।

Banglabid

সাবেক এ রাষ্ট্রপতি আরো বলেন, দেশের মানুষ আজ ভাল নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজ জনগণের নাভিশ্বাস। অথচ এরশাদের আমল ছিলো স্বর্ণযুগ। মানুষ আজ আবার সেই এরশাদের আমল ফিরে পেতে চায়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পার্টির চেয়ারম্যান এরশাদ আবুল কাশেমকে সভাপতি এবং মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিসতী, মীর আব্দুস সবুর আসুদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিএরশাদজাপাজাপা সম্মেলন-এরশাদস্থানীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT