চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরদোগানকে কটুক্তির অভিযোগে সাংবাদিক কারাগারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে কটুক্তির দায়ে দেশটির স্বনামধন্য সাংবাদিক সাদাফ কাবাস’কে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত।

বিবিসি জানায়, শনিবার ইস্তাম্বুল থেকে কাবাস’কে আটক করা হয়। আদালত বিচারকার্য পরিচালনার সময়ে তাকে জেলে রাখার আদেশ দেয়।

ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে সরাসরি সম্প্রচারিত টিভি অনুষ্ঠানে প্রবাদ আবৃত্তি করেছেন। যেটির মাধ্যমে তার অমর্যাদা হয়েছে বলে দাবি তোলা হয়।

পরবর্তীতে এ ভিডিও তিনি তার টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করেন। ভিডিওতে তাকে বলতে দেখা যায়, একটি বিখ্যাত প্রবাদ প্রচলিত রয়েছে- ‘যার মাথায় মুকুট থাকে, তিনিই জ্ঞানী’।

তিনি আরও বলেন, ‘একটি ষাঁড় রাজপ্রাসাদে প্রবেশ করলেই রাজা হয়ে যান না, বরং সেই রাজপ্রাসাদই গোয়াল ঘরে পরিণত হয়ে যায়।’

এরদোগানের মুখপাত্র ফাহরেটিন আলতুন এক টুইটে বলেন: একজন তথাকথিত সাংবাদিক একটি টেলিভিশন চ্যানেলে আমাদের প্রেসিডেন্টকে নির্লজ্জভাবে অপমান করছেন। যার লক্ষ্য ঘৃণা ছড়ানো। কিন্তু আদালতে কাবাস এসব অভিযোগ অস্বীকার করেছেন।

Reneta

তুরস্কের প্রেসিডেন্টকে অমর্যাদার অপরাধে দেশটিতে ১ থেকে ৪ বছরের সাজার বিধান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরদোগানতুরস্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুরে করোনা শনাক্তের হার ৩৬.৯৭

পরবর্তী

ছবিতে রাজ-পরীর বিয়ে

পরবর্তী

ছবিতে রাজ-পরীর বিয়ে

কানাডায় বাড়ছে ওমিক্রন সংক্রমণ

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT