চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম কে অানোয়ার মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম কে অানোয়ারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এর সদস্য শায়রুল কবির জানান, সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির এ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Banglabid

সকাল ১০ টায় এম কে আনোয়ারের প্রথম জানাযা কাটাবন, দুপুর ১২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাযা এবং দুপুর ১.৩০ সংসদ ভবনে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন হবে।

এম কে আনোয়ারের জন্ম ১৯৩৩ সালে কুমিল্লায়।  তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন। সরকারি চাকুরী হতে অবসর গ্রহণের পর বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ৫ বার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

দুই বছর ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে এই সরকারের আমলেও বিভিন্ন সময়ে জেল খেটেছেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেকালএম কে আনোয়ারবিএনপিসাবেক মন্ত্রীস্থায়ী কমিটির সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT