এমসি কলেজের ঘটনায় অপরাধীরা ছাড় পাবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন: সিলেট এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সরকার শক্ত অবস্থান নিয়েছে, অপরাধীরা ছাড় পাবে না।
বৃহস্পতিবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন: সরকার সিলেটসহ সবকটি বিমান বন্দরের উন্নয়ন কাজ শুরু করেছে। সিলেট বিমানবন্দরের কাজ সমাপ্ত হলে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপ নিবে।
এসময় তিনি মহাসড়ক ৬ লেন এবং রেলের উন্নয়ন কাজের ঘোষণা শীঘ্রই আসবে বলে জানান।
পরে মন্ত্রী এমসি কলেজের ঘটনা দু:খজনক বলে উল্লেখ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






