চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ মুমিনুল রাজীবের অকাল মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৩
জনপদ, সিলেট
A A
সিলেটের নদী ও পাহাড়ের পটভূমিতে যুবক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ, নাট্যকর্মী মুমিনুল রাজীব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মুমিনুল রাজীব সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নিয়মিত সদস্য। এছাড়াও সিলেট প্রসেনিয়াম, ধানশী, কলের গাড়িসহ ইত্যাদি নানা সংগঠনের সাথে সক্রিয়তা ছিল রাজীবের। তার মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গত ৬ মার্চ মঙ্গলবার রাতে তার শাহী ঈদগার বাসায় আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হন রাজীব। দ্রুত ভর্তি করা হয় সিলেটের আল হারামাইন ক্লিনিকে। অবস্থার অবনতি হলে পরদিন (৭ মার্চ) বিকেলে এয়ার এম্বুলেন্সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

Banglabid

এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার পর সেখানকার চিকিৎসকরা রাজীবের হার্টে ৩টি ব্লক থাকার কথা জানান। রিং পড়ানোর কথা জানালেও ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেটি সম্ভব হয়নি। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা রাজীবকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে মা, স্ত্রী, তৃতীয় শ্রেণীতে পড়ুয়া একমাত্র মেয়ে এবং দুই ভাই রেখে গেছেন এমসি কলেজ ক্যাম্পাসের সবার প্রিয় রাজীব।

শুক্রবার বাদ জুমা নগরীর শাহী ঈদগায় রাজীবের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় রাজীবের সহপাঠী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাদ আছর রাজীবের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে দাফন করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমসি কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমরা গরিব দিন দিন মইরে যাইতেসি’

পরবর্তী

ঘরে ঢুকে কিউইদের বেশ চাপেই রেখেছেন লঙ্কানরা

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার কিউইদের বিরুদ্ধে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে ঢুকে কিউইদের বেশ চাপেই রেখেছেন লঙ্কানরা

চারজন তরুণ-তরুণী একটি শহর রাস্তায় হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হারালেন প্যাট কামিন্স

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT