চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমসিসির সভাপতি হচ্ছেন কৌতুক অভিনেতা ফ্রেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৫, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কৌতুক অভিনেতা, চিত্রনাট্যকার, লেখক, নাট্যকার, সাংবাদিক, কবি, টেলিভিশন উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক, কী যুক্ত নেই তার নামের সঙ্গে! তিনি স্টিফেন ফ্রেই, মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরবর্তী সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

আজীবন ক্রিকেট সমর্থক ফ্রেই এমসিসি ফাউন্ডেশনের একজন পৃষ্ঠপোষক। এমসিসির বর্তমান সভাপতি ক্লেয়ার কনরের মেয়াদ আগামী ১ অক্টোবর শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন ফ্রেই। ২০১১ সাল থেকে এমসিসির সদস্য ফ্রেই একজন ক্রিকেটপ্রেমী হিসেবে বেশ পরিচিত।

একদশকেরও বেশি সময় ধরে মানসিক স্বাস্থ্য দাতব্য প্রতিষ্ঠান মাইন্ডের সভাপতি ছিলেন স্টিফেন ফ্রেই। একইসঙ্গে মানসিক স্বাস্থ্য আইন বিষয়ে একজন উকিলও তিনি।

গত বুধবার লর্ডসে হওয়া এমসিসির বার্ষিক সাধারণ সভায় ফ্রেইকে সভাপতি নিয়োগের বিষয়টি অনুমোদন দেয়া হয়। ক্লাবের ২৩৫ বছরের ইতিহাসে প্রথমবার হাইব্রিড ফরম্যাটে সভা অনুষ্ঠিত হয়। এমসিসির সদস্যদের অনেকে সভাস্থলে ছিলেন। পাশাপাশি অনেকে অনলাইনেও সভায় যোগ দেন।

ফ্রেইয়ের নিয়োগের বিষয়ে ক্লাবের বর্তমান সভাপতি ক্লেয়ার বলেছেন, ‘স্টিফেনকে আমার উত্তরসূরি ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত। ক্রিকেটের প্রতি তার গভীর ভালোবাসা এবং যত্ন রয়েছে। তিনি এমসিসির জন্য একজন অসাধারণ দূত হবেন। এই ভূমিকায় অনেক অভিজ্ঞতা নিয়ে আসবেন এবং আশা করি বছরটি পুরোপুরি উপভোগ করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমসিসিমেরিলেবোন ক্রিকেট ক্লাবলর্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT