গাইবান্ধা

এমপি লিটন হত্যা মামলায় ছয়জনের ৭ দিনের রিমান্ড

এমপি লিটন হত্যা মামলায় ছয়জনের ৭ দিনের রিমান্ড

গাইবান্ধায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় আটক জামায়াতের ৬ নেতাকর্মীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ৬ জামায়াত-শিবির নেতাকর্মীর হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা আছে কি না, জানতে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিকেলে ৬ আসামিকে আদালতে হাজির করা হয়।

সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ আশরাফুজ্জামন।

শুনানি শেষে রোববার গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল হাসান ইউসুব।

৩১ শে ডিসেম্বর গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

বিস্তারিত দেখুন ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্টে।

https://www.youtube.com/watch?v=Nni0Urn-tKE

বিষয়:এমপি লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…