গাইবান্ধা

এমপি লিটন হত্যা: প্রধান সন্দেহভাজন সহযোগিসহ গ্রেফতার

এমপি লিটন হত্যা: প্রধান সন্দেহভাজন সহযোগিসহ গ্রেফতার

গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন আশরাফুল তার সহযোগী জহুরুল ইসলামসহ রাজধানীর বাড্ডায় র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাড্ডায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমীর হাজী ইউনুসের ছেলে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ছোট অস্ত্র দিয়ে খুব কাছে থেকে গুলি করা হয় লিটনকে।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর  লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

বিষয়:এমপি লিটন হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…