রাজনীতি

এমপি লিটন হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলাজুড়ে হরতাল-বিক্ষোভ

এমপি লিটন হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলাজুড়ে হরতাল-বিক্ষোভ

গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলাজুড়ে বিক্ষোভ ও উপজেলার প্রায় প্রত্যেকটি সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সুন্দরগঞ্জে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল করছে পৌর আওয়ামী লীগ।

মঞ্জুুরুল ইসলাম লিটন হত্যার প্রতিক্রিয়ায় বিক্ষোভে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে ৩ জনকে আটক করেছে পুলিশ।

গত শনিবার সন্ধ্যায় বামনডাঙ্গার নিজ বাসার ড্রইং রুমে দুর্বৃত্ত গুলিতে আহত হন হন লিটন। আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এমপি লিটনের নিহত হওয়ার খবরে স্বজন ও শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী।

বিষয়:এমপি লিটন হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…