চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি নিক্সনের আগাম জামিন বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান (নিক্সন) চৌধুরীকে হাইকোর্টের দেয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

নিক্সন চৌধুরীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান ‘নো অর্ডার’ আদেশ দেন। এর ফলে নিক্সন চৌধুরীর জামিন বহাল থাকে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। আর নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

এর আগে গত মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে আদালত নিক্সন চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দেন। তবে হাইকোর্ট তার আদেশে বলেন, এই মামলা তদন্তের ক্ষেত্রে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। স্থানীয় প্রশাসনকে কোনো ধরনের ভয়ভীতি দেখানো যাবে না। এবং তদন্ত কর্মকর্তাকে জামিন আবেদনকারী (নিক্সন চৌধুরী) সব ধরনের সহযোগিতা করবেন।

হাইকোর্টে নিক্সন চৌধুরীর জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক ও আইনজীবী মনজুর আলম। আর ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী।

গত ১৩ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

এরপর গত ১৫ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেন। সেই মামলায় গত ১৮ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন নিক্সন চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিক্সন চৌধুরীহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT