এমপি’র হাতে নিবার্চন কর্মকর্তা লাঞ্ছিত, নির্বাচন স্থগিত

চট্টগ্রামের বাঁশখালীতে পছন্দের ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না দেয়ায় উপজেলা নিবার্চন কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাহিদুলকে ডেকে নিয়ে মারধর করেছেন বলে অভিযোগ করেন তিনি।
প্রাণভয়ে বাঁশখালী ছেড়ে এখন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে আশ্রয় নিয়েছেন জাহিদুল।
এই ঘটনার জের ধরে আগামী ৪ জুন বাঁশখালীতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






