চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হারকে ‘থাপ্পড়’ মনে করছেন আর্জেন্টিনা কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্পেনের বিপক্ষে ৬-১ গোলের হার আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলির কাছে ‘থাপ্পড়’ খাওয়ার মতো ব্যাপার। ম্যাচের পর আর্জেন্টিনা বস বলেন, এমন ফলাফল কিছুতে গ্রহণযোগ্য নয়।

‘এই ম্যাচের বিশ্লেষণ করতে হবে আমাদের। বিশ্বকাপে এসব কিছুতে ঘটতে পারে না। স্পেন আমাদের থাপ্পড় দিয়েছে। পরিশ্রম অব্যাহত রাখতে হবে।’

সাম্পাওলি বলেন, ‘এটা এমন একটা ম্যাচ, যা কোচের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। ম্যাচটি আমাকে ভালো করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষের কাছ থেকে আমরা এতটা চাপ আশা করিনি।’

ইতালির বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়ার পর স্পেনের বিপক্ষেও ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। সাম্পাওলি বলেন মেসির অভাব টের পেয়েছেন তিনি।

‘লিও আমাদের সঙ্গে অনুশীলন করেছিল। কিন্তু এখনো পায়ে অস্বস্তি আছে। তাই মাঠে নামেনি। অন্য সবার চেয়ে আমরা তার অনুপস্থিতি বেশি অনুভব করেছি।’

‘সে আমাদের সঙ্গেই আছে। দলকে উৎসাহ দিয়েছে। হাফটাইমের সময় দলের সঙ্গে কথা বলেছিল।’

Reneta

আর্জেন্টিনাকে হারাতে হ্যাটট্রিক করেন ইস্কো। একটি করে গোল করেন ডিয়েগো কস্তা, থিয়াগো আলকান্তারা ও ইয়াগো আসপাস।

প্রথমার্ধে কস্তা এবং ইস্কোর গোলে পিছিয়ে পড়ার পর ৩৯ মিনিটে ওটামেন্ডি ব্যবধান ২-১ করেন। প্রথম ৪৫ মিনিটে আর কোনো গোল হয়নি। এই সময়টুকু সাম্পাওলির কাছে ‘অবিশ্বাস্য’।

‘প্রথমার্ধ একদম অবিশ্বাস্য ছিল। অনুশীলনে আমরা যেমনটি করেছি, ঠিক তেমন। কিন্তু ৬০ মিনিট পর্যাপ্ত নয়। একটা ম্যাচ ৯০ মিনিটের হয়।’

এই ম্যাচের ভুল থেকে শিষ্যদের শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন সাম্পাওলি, ‘আমাদের ভুল থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। প্রতিপক্ষ যেভাবে দাপট দেখিয়ে খেলেছে সেটা আশা করতে পারি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক প্রীতি ম্যাচআর্জেন্টিনালিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT