চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ম্যাচেই কিনা রামোসকে পাবে না রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর চার ম্যাচ বাকি এখনও। হবে সামনের সপ্তাহে। সেরা আটে পৌঁছাতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ম্যানসিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এমন এক ম্যাচেই কিনা অধিনায়ক সার্জিও রামোসকে পাবে না রিয়াল।

সেরার লড়াইয়ে লেইপজিগ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আটালান্টা ও পিএসজি কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে, চারটি দল ছিটকে গেছে। নকআউটের বাকি আট দলের সেরা ষোলোর দ্বিতীয় লেগ করোনা বিরতির কারণে মাঠে গড়ানো আটকে ছিল। ম্যাচগুলো হবে ৭ ও ৮ আগস্ট।

রিয়াল মাদ্রিদের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতে আছে ম্যানচেস্টার সিটি। গার্দিওলার দলের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে যাবে জিদানের শিষ্যরা। আসছে শনিবার রাতে ম্যানসিটির মাঠ ইতিহাদে সেই ম্যাচে থাকতে পারছেন না রামোস।

আসলে প্রথম লেগে ঘরের মাঠে লাল কার্ড দেখে যত বিপত্তি বাধিয়ে রেখেছেন রামোস। গত ২৭ ফেব্রুয়ারি ম্যাচের একেবারে শেষদিকে ৮৬ মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ককে।

অথচ দুর্দান্ত ফর্মের রামোসকে খুব দরকার রিয়ালের। গোল আটকানো যার কাজ, সেই তিনি যে গোল করেও চলেছেন এ মৌসুমে। ডিফেন্ডারদের মধ্যে এক লা লিগা মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিয়ে লিগ শেষ করেছেন। শুধু যেনতেন এক রেকর্ড নয় এটি, এই শতকের মধ্যে তিনিই একমাত্র যিনি ডিফেন্ডার হয়েও ১১ গোল নিয়ে কোনো আসর শেষ করলেন।

দুই মৌসুম পর লা লিগা টাইটেল জেতা রিয়ালের জার্সিতে সদ্যগত মৌসুমে গোলের দুঅঙ্ক ছোঁয়া রামোস কোথায় আছেন তা বোঝা যাবে সতীর্থ করিম বেনজেমার দিকে তাকালেই। শিরোপার পথে ফরাসি ফরোয়ার্ড ২১ গোল করেছেন। মৌসুমে সর্বোচ্চ ২৫ গোল যেখানে বার্সা দলপতি লিওনেল মেসির। করোনা বিরতি কাটিয়ে গত জুনে লিগ ফেরা আর শেষের পর মেসির সমান সর্বোচ্চ ৬ গোল করেছেন রামোস।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরামোসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর প্রস্তুতি; ২৮ বছরের উপবাস ভাঙবেন উর্মিলা

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১৯১৮, মৃত্যু ৫০

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১৯১৮, মৃত্যু ৫০

টিকটকার ‘অপু ভাই’য়ের তিনদিনের রিমান্ড চায় পুলিশ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT