চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন মর্মস্পর্শী বার্তা পৌঁছাবে আমাদের কানে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৭ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

শুরুটা হয়েছিল বিচ্ছেদ হওয়া স্বামী-স্ত্রীর দুই শিশু সন্তান কার কাছে থাকবে– বাবার কাছে, নাকি মায়ের কাছে– আদালতে এর সুরাহা চেয়ে। শিশু দুটির মা চান সন্তানরা তার কাছে থাকুক। কিন্তু তাদের বাবার চাওয়া নিজের কাছেই থাকবে তারা। তবে শিশুরা চায় বাবা-মা দুজনকে নিয়েই থাকতে।

দুই শিশু ধ্রুব ও লুব্ধ’র এমন আকুল আবেদন এরইমধ্যে ছুঁয়ে গেছে বিচারক, আইনজীবীসহ মানুষের হৃদয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক বলছেন, শিশু দুটি আদালতে তাদের যে অনুভূতি প্রকাশ করেছে সেটা এই সমাজের প্রতি একটা বার্তা।

এই বলেই থেমে থাকেননি হাইকোর্টের বিচারক। আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, ‘আপনারা উচ্চ শিক্ষিত মানুষ। সবাই কিন্তু আপনাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। আপনাদের এই বিষয়টি বুঝতে হবে। আপনাদের একটি সিদ্ধান্ত সমাজের প্রতি উদাহরণ হয়ে থাকবে।’

Banglabid

গত ২৫ জুন চ্যানেল আই অনলাইন দুই শিশুর কান্নায় ভিজল বিচারক,আইনজীবীর চোখ যে প্রতিবেদন প্রকাশ করেছিল; তা পড়ে অসংখ্য পাঠকের অশ্রুসজল প্রতিক্রিয়া এসেছিল ফেসবুক পেজে। বিশেষ করে ১২ বছরের ধ্রুব’র আদালতে বলা সেই কথাগুলো– ‘বাবা তুমি এসো, তুমি আম্মুকে স্যরি বলো। আমরা তোমাকে ও আম্মুকে নিয়ে একসাথে থাকতে চাই’– অশ্রুসিক্ত করেছিল সবাইকে।

মামলার শুনানিতে যেসব তথ্য উঠে এসেছে তা হলো; দুই শিশুর ব্যাংকার বাবা আর শিক্ষক মা ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া না হওয়ায় এক পর্যায়ে বিচ্ছেদের পথে যান তারা। তবে দুই শিশুকে তাদের বাবা নিজের কাছেই রেখে দেন।

আমরা জানি, সংসারে মনোমালিন্য খুবই স্বাভাবিক ঘটনা। প্রতিটি সংসারেই তা হয়। এজন্য সংসার থেমে থাকে না। এগিয়ে যায় তার নিজস্ব নিয়মেই। তবে সেখানে সবাইকে ছাড় দিতে হয়। যে ছাড় সন্তানদের মঙ্গলের কথা চিন্তা করে। মোট কথা ছাড়ের মানসিকতা না থাকলে কোনো সংসার নির্বিঘ্নে চলতে পারে না।

Reneta

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্প্রতি প্রকাশিত ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ’ (এমএসভিএসবি) প্রতিবেদন বলছে, দেশে বিবাহ বিচ্ছেদের হার বেড়েছে। এর বাইরে রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশগুলোর পরিসংখ্যানও বলছে একই কথা। যার পেছনের মূল কারণ বলা হচ্ছে পারিবারিক ও সামাজিক বন্ধনের ঘাটতি।

এটা অস্বীকার করার উপায় নেই, শহুরে সমাজে দিন দিন পারিবারিক বন্ধন অনেকটাই কমে যাচ্ছে। যার বহিঃপ্রকাশ ঘটছে বিবাহ বিচ্ছেদের মতো দুঃখজনক পরিণতিতে। তবে সেখানেই তা থেমে থাকছে না; ওই বিচ্ছেদের প্রভাব পড়ছে ধ্রুব ও লুব্ধ’র মতো শিশুদের জীবনে। যে জীবন পিতার স্নেহ, মায়ের ভালোবাসা থেকে প্রতিনিয়তই বঞ্ছিত হয়। সার্বিকভাবে যার প্রভাব পড়ে সমাজেরও প্রতিটি ক্ষেত্রে।

তাই আমরা মনে করি, সন্তান, সংসার, সমাজ এবং সর্বোপরি নিজেদের প্রয়োজনে কিছুটা হলেও ছাড় দেয়ার মনোভাব সবার মধ্যেই থাকতে হবে। না হলে এই শিশুদের মর্মস্পর্শী বার্তা আদালতের চার দেয়ালের মধ্যেই প্রতিধ্বনিত হতে থাকবে। তাই কি আমরা চাই?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিবাহ বিচ্ছেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাহীর অভিষেক, একাদশে তিন উইকেটরক্ষক

পরবর্তী

হিজড়াদের নিয়ে মানবিক গল্প ‘রক্তবন্ধনী’

পরবর্তী

হিজড়াদের নিয়ে মানবিক গল্প ‘রক্তবন্ধনী’

বিশ্বকাপ দেখতে যাওয়া দুই ভক্তের গল্প

সর্বশেষ

আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT