চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমকে আনোয়ার, মিন্টু ও আমানের জামিন বাতিল

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
২:৫৭ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৫
অন্যান্য, আদালত
A A

সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আবদুল আওয়াল মিন্টু ও আমান উল্লাহ আমানের আগাম জামিন বাতিল করে আগামী এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে একই অভিযোগে জামিন বহাল রাখা হয়েছে বিএনপি নেতা তরিকুল ইসলামের।

পেট্রোল বোমা হামলায় কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ জন নিহত হওয়ার ঘটনায় আসামি ব্যবসায়ী ও যুবদল কর্মী কামরুল হুদার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

জাতীয় নির্বাচনের বর্ষপুর্তির পর ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি পালনের সময়ে সারাদেশে বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমা হামলা চালানো হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে ওই সময়ে নিহত হয় ৯৫ জন আর আহত হয় ১৫’শরও বেশি মানুষ।

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আবদুল আওয়াল মিন্টু ও আমান উল্লাহ আমানের বিরুদ্ধে দায়ের করা ৫৭টি মামলায় আগাম জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ।

অবরোধের সময়ে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে চালানো হয় পেট্রোল বোমা হামলা। নৃশংস এই হামলায় ৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন কমপক্ষে ২৫ জন।

ওই মামলার আসামি ব্যবসায়ী ও যুবদল কর্মী কামরুল হুদাকে স্থায়ী জামিন দেয় হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আদেন করেন।

Reneta

রাষ্ট্রপক্ষ জানিয়েছে চলতি বছরের ১০মে আসামি কামরুল হুদা শাহজালাল বিমান বন্দর দিয়ে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT