চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় হিফজ সমাবর্তন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
শিক্ষা
A A
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় হিফজ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই আয়োজনে দেশ-বিদেশ থেকে অনেকেই যুক্ত হন। স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

শনিবার অনুষ্ঠিত ওই সমাবর্তনে পুরস্কার দেওয়া হয় মোট নয়জন শিক্ষার্থীকে। তারা হলো-আদিবা আয়েশা সুহা, মালিহা জুয়াইরিয়া, আবদুল্লাহ ইবন আফজাল, আইশাহ বিনতে শাফকাত, জেবাদিয়া বিনতে আলম, মাহদিয়া পাটওয়ারী, সালিম চিশতী, মো. মোস্তাসিউর রহমান ও মোদাচ্ছির আজিম কাসিফ।

সমাবর্তনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মোহাম্মদ আকতারুজ্জামান বলেন, যে কয়টি স্কুল সরকারের সহযোগিতার মাধ্যমে করোনাকালে সফলভাবে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিচ্ছে, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল সেগুলোর অন্যতম। আমাদের তিনটি শাখায় ১৪০০ ছাত্রছাত্রী এখন অনলাইন প্লাটফর্মে যুক্ত আছে।

স্কুলের কার্যক্রম ও অগ্রযাত্রা নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিসেবে পিতার অনেক কিছুই বাস্তবায়নে সচেষ্ট। যেমন-স্কুলগুলোতে মিড ডে চালু করা, প্রাইমারি পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা। অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা নির্ধারণ করা। এগুলো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এ ক্ষেত্রে আমাদেরও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হবে। আমাদের জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হতে হবে।

হিফজ সমাবর্তনের বক্তব্যে স্কুলের প্রধান নির্বাহী ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, এভেরোজের প্রথম হিফজ কনভোকেশনে আমরা একজনকে অ্যাওয়ার্ড দিয়েছিলাম। এবারের তৃতীয় কনভোকেশনে অ্যাওয়ার্ড দিতে পারছি মোট ৯ জন শিক্ষার্থীকে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর বয়স মাত্র ৮ বছর করে। অ্যাওয়ার্ড পাওয়া প্রত্যেক শিক্ষার্থী তাদের ক্লাসে সবচেয়ে মেধাবী। আমরা তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। আশা করছি, আগামী কনভোকেশনে অ্যাওয়ার্ড পাওয়া এই শিক্ষার্থীর সংখ্যা ২০ বা তার অধিক হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক। তার আন্তরিকতার কারণেই স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়, কওমি মাদ্রাসার স্বীকৃতি, মাদ্রাসা শিক্ষকদের বৈষম্য দূর করা সম্ভব হয়েছে। তিনি ইসলামী ধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মূলধারার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছেন। এতে ইসলামী শিক্ষার প্রতি মানুষের ভুল ধারণা যেমন ভাঙবে, তেমনি ইসলামী ধারার সঙ্গে জড়িতদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান বাড়বে। বিশ্বনেত্রীর শিক্ষা উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেই এভেরোজের যাত্রা শুরু হয়েছিল এবং পরপর দুই ব্যাচের শিক্ষার্থীরা ‘ও’ লেভেল পরীক্ষায় শতভাগ পাস করেছে ও আটজন শিক্ষার্থী ডেইলি স্টার ও পিয়ারসন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে।

ইসলামিক রিলিফের যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর মারিয়াম মাসুদ সমাবর্তনে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব ফাইন্যান্স গোলাম মোস্তফাসহ দেশ-বিদেশ থেকে অনেকেই।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বক্স অফিসে মন্দা: করোনায় ‘টেনেট’ মুক্তি দিয়ে ভুল করলেন নির্মাতা?

পরবর্তী

রোশানের মধ্যে সালমান শাহকে খুঁজে পেয়েছেন তরুণ নির্মাতা!

পরবর্তী

রোশানের মধ্যে সালমান শাহকে খুঁজে পেয়েছেন তরুণ নির্মাতা!

সিনহা

প্রকৃত সত্য বেরিয়ে আসুক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT