চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারেস্টের নিচে রোশান-পূজার শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নেপালের এভারেস্টের নিচে শুটিং করেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা পূজা। অনেকটা অসাধ্য এ কাজটি সাধন করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। তার নতুন ছবি ‘সাইকো’-এর জন্য এভারেস্টের নিচে ও এর আসেপাশে তিনি রোশান-পূজাকে নিয়ে শুটিং সম্পন্ন করেছেন গেল জানুয়ারিতে। 

নির্মাতা অনন্য মামুন জানান, তিনি যেখানে শুটিং করেছেন জায়গাটির নাম কালিংচক। এ জায়গা অতিক্রম করে এভারেস্টে যেতে হয়। অনন্য মামুন বলেন, মাইনাস নাইন ডিগ্রি তাপমাত্রায় শুটিং করেছি। জায়গাটি জনমানুষের বসবাসের অনুকূলে। তিনদিন সেখানে থেকে গানের শুটিং করেছি। অনন্য মামুন বলেন, আমার প্রতিটি ছবিতে লোকেশনে ভিন্ন থাকে। ‘সাইকো’ এবং ‘মেকআপ’ দুই ছবির গানের লোকেশন কোথায়, কিভাবে শুটিং করেছি গান রিলিজের পর দর্শক বুঝতে পারবেন।

‘জ্বিন’ ছবিতে সহশিল্পীর পর রোশান-পূজা দুজনেই ‘সাইকো’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন। ‘জ্বিন’ মুক্তির অপেক্ষায় থাকলেও সাইকো কাজ একেবারেই শেষদিকে। তবে গুরুত্বপূর্ণ অংশের দৃশ্যের আগেই শেষ হয়েছে বলে জানান পূজা চেরী। তিনি বলেন, ‘সাইকো’র গানের শুটিং করেছি এভারেস্টের পাশে। এতো ঠাণ্ডা ছিল যে, শুটিংয়ের পর ঘুরে দেখার সাহস হয়নি।

পূজা চেরী বলেন, শুটিং করতে গিয়ে মাঝেমধ্যে ঠাণ্ডায় কাহিল হয়ে যাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল, কখন শেষ করে দেশে যাব। চোখের শান্তি পেয়েছি, কিন্তু শারীরিক শান্তি পাইনি। তবে জায়গাটা খুবই সুন্দর। এমন জায়গায় শুটিং করতে আসাটা সাহসের বটে! এখানে এর আগে শুটিং হয়নি। সবকিছু মিলিয়ে মনের রাখার মতো এক অভিজ্ঞতা হলো।

Reneta

এভারেস্টের নিচে ও আশাপাশের লোকেশনে রোশান-পূজা যে গানটির শুটিং করেছেন সেটির নাম ‘আহারে’। যৌথভাবে লিখেছেন কবির বকুল ও অনন্য মামুন। গানটি কণ্ঠ থাকছে ইমরান ও কনার। ‘সাইকো’ প্রযোজনা করছেন সেলেব্রেটি প্রডাকশন। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। চলতি বছরের মাঝামাঝি সময় ‘সাইকো’ মুক্তি দেওয়া আশা করছেন নির্মাতা অনন্য মামুন।     

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনএভারেস্টপূজা চেরীরোশানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT