চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার হজ প্যাকেজের ব্যয় বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
হজ

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন: সৌদি আরবে করের হার বেড়ে যাওয়ায় এবার হজ প্যাকেজের ব্যয় কিছুটা বেড়েছে। তবে সার্বিকভাবে প্যাকেজ মূল্য বাড়ানো হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

ধর্মপ্রতিমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন: গতকাল প্যাকেজ-১ এর খরচ ৪ লাখ ১৮ হাজার ৫১৬ টাকা ঘোষণা করা হয়। সৌদি সরকার কমবেশি ২৫ হাজার টাকা বৃদ্ধি করায় এ প্যাকেজ হওয়ার কথা ছিল ৪ লাখ ৪২ হাজার ৯১০ টাকা। সে হিসাবে খরচ কমেছে ২৪ হাজার ৪১০টাকা। একইভাবে প্যাকেজ-২-এ গত বছর ছিল ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা, এবার ৩ লাখ ৪৪ হাজার টাকা। সৌদি সরকার এ প্যাকেজে ১২ হাজার টাকা বৃদ্ধি করেছে। তাই তুলনামূলক হজের খরচ কমেছে।

তিনি বলেন: অতিরিক্ত বিমান ভাড়া ২০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছিল। সে হিসাবে প্যাকেজ হওয়ার কথা ছিল ৩ লাখ ৭০ হাজার টাকা। কিন্তু মন্ত্রী পরিষদ সভায় প্যাকেজ ধরা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার টাকা। সে হিসাবে ব্যয় কমানো হয়েছে ২৬ হাজার ৩৯৫ টাকা।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন: সৌদি আরব কর্তৃপক্ষের নির্ধারণ করা খরচ সারাবিশ্বের জন্যই এক, এটা কেউ কমাতে পারে না। আমাদেরও কমানোর সুযোগ নেই। এই টাকা নেবে সৌদি আরব সরকার। তারা এবার সেই খরচ ২৫ হাজার টাকা বাড়িয়েছে। আর এতেই বেড়েছে হজের খরচ।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১০ আগস্ট (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও অবশিষ্ট এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবহজহজ প্যাকেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার জামিনের এখতিয়ার আদালতের: তথ্যমন্ত্রী

পরবর্তী

এসএসসি পরীক্ষার্থীর ওপর স্থানীয় ও পুলিশের হামলার অভিযোগ

পরবর্তী

এসএসসি পরীক্ষার্থীর ওপর স্থানীয় ও পুলিশের হামলার অভিযোগ

রোনালদোর ‘তাপে’ জুভেন্টাস ছাড়ছেন দিবালা!

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT