চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষার্থীর ওপর স্থানীয় ও পুলিশের হামলার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
জনপদ, মাদারীপুর
A A

রাহাত হোসাইন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়রা পিটিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে আহত করেছে বলে অভিভাবক ও সহপাঠীরা অভিযোগ করেছে।

মঙ্গলবার কালকিনি উপজেলার ডাসার ডিকে আইডিয়াল কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হামলার শিকার পরীক্ষার্থী জাহিদ খান আকরাম গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সকালে সনমান্দী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জাহিদ খান আকরাম ডাসার ডিকে আতাহার আলী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শুরুর আগে বন্ধুদের সাথে উচ্চস্বরে কথা বলায় ডাসার গালর্স স্কুলের ছাত্রী মিতুর সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিতু পরীক্ষা শেষে জাহিদকে মারার হুমকি দেয়।

বিষয়টি কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকদের জানালে তারা সুরহা করে দেন। পরে পরীক্ষা শেষে জাহিদ কেন্দ্র থেকে বের হলে মিতু তার কলার ধরে চর থাপ্পর মারতে থাকে। একপর্যায়ে স্থানীয় কয়েকজন ও মিতুর বাবা এবং ভাই এসে জাহিদকে মারতে থাকে। পাশে থাকা পুলিশ সদস্য জামাল মিতুর লোকজনের সাথে যোগ দিয়ে জাহিদকে মারতে থাকে।

পরে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির ঘটনাস্থলে এসে জাহিদকে ধরে কলেজের একটি রুমে নিয়ে বেদম মার দেয়। জাহিদ গুরুতর আহত হলে তাকে ছেড়ে দেয় তারা।

Reneta

দুই শিক্ষার্থী মোবাইল ফোনে এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মোবাইল রেখে দিয়ে ছাত্রদের ছেড়ে দেয়া হয়।

পরে সহপাঠীরা আহত অবস্থায় জাহিদকে প্রথমে ডাসার স্বাস্থ্য কেন্দ্র ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

জাহিদের মা শেফালী বেগম এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন। জাহিদের শিক্ষক, সহপাঠীরাও পুলিশসহ অন্যান্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সেই সাথে পরবর্তী পরীক্ষাগুলো ভিন্ন কেন্দ্রে দেয়ার দাবি জানিয়েছে।

দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মাদারীপুরের সহকারী পুলিশ সুপার বদরুল হোসেন।

এ ঘটনায় যদি পুলিশের কোন সদস্য জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

মে ১২, ২০২৬

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

মে ১২, ২০২৬

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT