চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার স্পেসএক্সের রকেটে মহাকাশে ৪ নভোচারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাসা

দ্বিতীয়বারের মতো স্পেসএক্সের বাণিজ্যিক রকেটে যুক্তরাষ্ট্রের তিনজন নভোচারী এবং জাপানের একজন নভোচারী এক সাথে উড়াল দিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার (আইএসএস) উদ্দেশে।

স্পেসএক্স কোম্পানির রকেট ও ক্যাপসুলে কক্ষপথে প্রদক্ষিণ করবেন তারা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মহাকাশে নভোচারী পাঠালো প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, তারা নতুন যুগে প্রবেশ করেছে যেখানে পৃথিবীর কক্ষপথে নভোচারীদের প্রদক্ষিণ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে পরিচালিত হচ্ছে।

যে চারজন নভোচারী মহাকাশে গেছেন তারা হলেন; আমেরিকার মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার ও শ্যানন ওয়াকার এবং জাপানি মহাকাশ সংস্থার নভোচারী সোইচি নোগুচি।

নোগুচি তিনজন নভোচারীর একজন যারা তিনটি ভিন্নরকমের যানে চড়ে মহাকাশ ভ্রমণ করেছে। এর আগে সোয়ুজ ও শাটল হার্ডওয়্যারে করে মহাকাশ ভ্রমণ করেন তিনি।

নাসার সঙ্গে ৩ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে স্পেসএক্স। চুক্তি অনুযায়ী তারা নভোচারীদের ‘ট্যাক্সি সার্ভিসের’ উন্নয়ন, পরীক্ষণ ও উড্ডয়ন নিয়ে কাজ করবে।

Reneta

এর আগে মে মাসে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে মহাকাশযাত্রায় ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের মহাকাশযান নির্মাতা কোম্পানি স্পেসএক্স।

প্রতিষ্ঠানটির বাণিজ্যিক রকেট নাসার দুইজন মহাকাশচারীকে নিয়ে কক্ষপথে যাত্রা করে। এর আগ পর্যন্ত রাশিয়ার শাটলযানে মহাকাশে যেতে হতো যুক্তরাষ্ট্রের মহাকাশচারীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নভোচারীনাসামহাকাশস্পেসএক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কবুতরটি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

পরবর্তী

মীর নাসিরের জামিন আদেশ মুলতবি

পরবর্তী

মীর নাসিরের জামিন আদেশ মুলতবি

শওকত আলী

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যু

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT