বিনোদন

এবার ম্যাডোনার বায়োপিক

এবার ম্যাডোনার বায়োপিক

পপসম্রাজ্ঞী ম্যাডোনার জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এরই মধ্যে সিনেমাটির নামও ঠিক হয়ে গেছে। ‘ব্লণ্ড অ্যাম্বিশন’ নামের এ  সিনেমায় পপ তারকার প্রথম জীবনের বেশ কিছু অজানা অধ্যায় উঠে আসবে।

বিশ্বব্যাপী ম্যাডোনা সবার পরিচিত মুখ। তার জীবন নিয়ে তাই মানুষের আগ্রহ ব্যাপক। সেখান থেকেই মূলত সিনেমা নির্মানের ভাবনা। গায়িকা হিসেবে খ্যাতির চূড়ায় ওঠার পাশাপাশি তাকে সংগ্রামও করতে হয়েছে অনেক। সেই সংগ্রামের গল্পই উঠে আসবে সেলুলয়েডে।

গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘ইন্টো দ্যা গ্রোভ’ গানটি করছেন ‘ম্যাডনা’
গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘ইন্টো দ্যা গ্রোভ’ গানটি করছেন ‘ম্যাডনা’

সেই ৮০’র দশকে মাত্র ২০ বছর বয়সে নিউইয়র্ক শহরে পা ফেলেছিলেন ম্যাডোনা। তবে সে দিনগুলো মোটেও সহজ ছিল না তার জন্য। মিউজিক ইন্ডাস্ট্রিতে পড়তে হয়েছে অজস্র সমস্যায়। সাথে ছিল সমালোচকদের বাঁকা দৃষ্টি। তবুও এগিয়ে গেছেন ম্যাডোনা। ‘লাইক এ ভার্জিন’ এর মতো একের পর এক সুপার হিট অ্যালবাম দিয়ে বিশ্ব কাঁপিয়েছেন। পেয়ছেন পপ সম্রাজ্ঞীর আসন।

এসব কাহিনী নিয়েই এগুবে ম্যাডোনার বায়োপিক। ‘এলিস হল্যান্ডার’ এর লেখা চিত্রনাট্যটি এরই মাঝে ২০১৬ সালের শীর্ষে অবস্থান করছে।

হিন্দুস্তান টাইম জানিয়েছে, ছবিটির প্রযোজনা করবে ইউনিভার্সাল স্টুডিও। সেই সাথে প্রযোজক হিসেবে থাকছে ব্রেট রাটনার ও মাইকেল ডি লুকার প্রতিষ্ঠানও।

বিষয়:বায়োপিক ম্যাডনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…