বিনোদন

এবার ‘ফাস্ট ম্যান’ গসালিং!

এবার ‘ফাস্ট ম্যান’ গসালিং!

চাঁদে প্রথম পা ফেলা মানুষ নীল আমস্ট্রংয়ের জীবনী নিয়ে ছবি বানাচ্ছেন ‘লা লা ল্যান্ড’ ছবির পরিচালক ড্যামিয়েন শ্যাজেল। তবে ঐতিহাসিক সেই ঘটনা রুপালি পর্দায় দেখতে অন্তত আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে সবাইকে। সব কিছু ঠিক থাকলে ‘ফাস্ট ম্যান’ নামের এ ছবিটির মুক্তি মিলবে ২০১৮ সালের ১২ অক্টোম্বর।

ছবিতে আমস্ট্রংয়ের ভূমিকায় অভিনয় করছেন ‘লা লা ল্যান্ড’ ছবির সেই রায়ান গসালিং।

চাঁদে প্রথম পা ফেলা মানুষ ‘নীল আমস্ট্রং ‘
চাঁদে প্রথম পা ফেলা মানুষ ‘নীল আমস্ট্রং ‘

জেমস আর হানসেনের লেখা ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ছবিটি। সেখানে সভ্যতার ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক অভিযানটি ফুটিয়ে তোলা হবে পর্দায়। ১৯৬১ থেকে শুরু করে ১৯৬৯ সাল পর্যন্ত চন্দ্র অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করার সংগ্রামের সেই দিনগুলো দেখা যাবে এ ছবিতে। ছবিটির প্রযোজনায় থাকছে ইউনিভার্সাল স্টুডিও। টাইমস অব ইন্ডিয়া।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…