চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার পদত্যাগ করেছেন আপিল বিভাগের দুই বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৪
আদালত
A A

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও দুজন বিচারপতি পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা সর্বোচ্চ আদালতের এ দুই বিচারপতি হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন। শনিবার বিকেলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তাদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন বলে জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তখন এক ভিডিও বার্তায় আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। কিছুক্ষণ আগে তার পদত্যাগ পত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। আমরা কালবিলম্ব না করে এটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। আশা করি কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।’

শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে শিক্ষার্থীদের মিছিল শ্লোগানের প্রেক্ষাপটে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুর ১ টায় চ্যানেল আই অনলাইন এই সিদ্ধান্তের বিষয়টি জানতে পারে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ও অন্যান্য বিচারপতিদের বিষয় চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং শনিবারই তিনি পদত্যাগের প্রক্রিয়া শেষ করবেন বলে চ্যানেল আই অনলাইন নিশ্চিত হয়।

শনিবার বেলা ১১টা থেকে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জড়ো হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন শ্লোগান উত্তাল হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাথে ভার্চুয়াল মাধ্যমে আলোচনার জন্য প্রধান বিচারপতির ডাকা শনিবারের ফুলকোর্ট সভা স্থগিত করা হয়। সকাল সাড়ে দশটার সভাটি স্থগিত করা হয়েছে বলে সকাল ৯ টা ৫৫ মিনিটে জানান সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

Reneta

শনিবার সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেন, ‘আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদত্যাগবিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT