জনপদ

এবার পঞ্চগড় জেলা লকডাউন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড় জেলার অবস্থান ও লকডাউনের নির্দেশনা দেখানো মানচিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথম এক নারী করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর পঞ্চগড় জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার সকাল ১০টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে।

করোনা আক্রান্ত নারী ঢাকা থেকে কয়েকদিন আগে নিজ গ্রামের বাড়ি তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউপির নাজিরাগছে এসেছেন বলে জানায় প্রশাসন।

করোনা রোগী শনাক্ত হওয়ায় জনসাধারণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে পড়েছে। শহর কিংবা গ্রামে প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে তেমন বের হচ্ছে না।

সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহায়তায় কাজ করছে আইনশৃংখলাবাহিনী। হোম কোয়ারান্টাইনে থাকা লোকজন বাড়িতে থাকছেন কিনা তারও তদারকি করা হচ্ছে। লোকজন যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় তা নিশ্চিতকরণে  আইনশৃংখলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

বিষয়:করোনাভাইরাস পঞ্চগড় লকডাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…