চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ঢাকায় ‘দিন-দ্য ডে’র শুটিং, আসছেন ইরানি নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

বহুল আলোচিত ইরান-বাংলাদেশের যৌথ-প্রযোজনার ছবি ‘দিন-দ্য ডে’র শুটিং করতে দলবল নিয়ে ঢাকায় আসছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের উদ্দেশ্যে ইরান ছাড়বেন বলে জানিয়েছেন ‘দিন-দ্য ডে’ ছবির ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ।

ইরানে ‘দিন-দ্য ডে’র শুটিং-এর একটি স্থিরচিত্র…

বুধবার দুপুরে মুমিত আল রশিদ ইরান থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, আমাদের ছবির কেন্দ্রীয় চরিত্র অনন্ত ভাই (অনন্ত জলিল) দুর্ঘটনার শিকার হয়ে বিশ্রামে আছেন, তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। তাই প্রথমে আমরা ভেবেছিলাম এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় আসবো। কিন্তু অনন্ত ভাই নিজেই জানালেন, শুটিং ইউনিট নিয়ে ঢাকায় অংশের কাজ এগিয়ে নিতে। তার কথামতোই বৃহস্পতিবার রাতে আমরা রওনা হচ্ছি।

মুমিত আরো জানান, শুক্রবার ভোরে ডিরেক্টর ও ক্রুসহ ১৭ জনের একটি দল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর অনন্ত জলিলের সঙ্গে বৈঠক করে ঢাকার কোন কোন্ লোকেশনে শুটিং হবে তার পরিকল্পনা করা হবে।

টানা ১৫ দিন ‘দিন-দ্য ডে’র শুটিং চলবে ঢাকায়, এমনটায় জানান এই ছবির পরামর্শক।

ইরানে ‘দিন-দ্য ডে’র শুটিং চলাকালিন সময়ে দুর্ঘটনার শিকার হয়ে ছয় সপ্তাহের বিশ্রামে আছেন দেশের তারকা অভিনেতা অনন্ত জলিল। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল হয়ে তিনি এখন ঢাকায়। ছবিতে প্রধান চরিত্র দীর্ঘদিন ধরে বিশ্রামে থাকলে ছবির কাজে যেন ব্যত্যয় না ঘটে সে জন্য ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন ও অনন্তর পরামর্শে শুটিং বহর নিয়ে ঢাকায় আসছে নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

ইরানে ‘দিন-দ্য ডে’র শুটিং-এর একটি স্থিরচিত্র…

মুমিত জানান, একটি আন্তর্জাতিক মানের ছবি হতে যাচ্ছে ‘দিন দ্য ডে’। ছবিতে স্টার কাস্ট ছাড়াও ফাইটিং ডিরেক্টর, পোশাক ও মঞ্চ সজ্জা, স্ট্যানম্যান্ট-সবাই ইরানের শীর্ষস্থানীয় ও নামকড়া।

Reneta

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ছবি ‘দিন দ্য ডে’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অনন্ত জলিলকে। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজকও তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলইরানি নির্মাতাঢাকাদিন দ্য ডেবর্ষালিড বিনোদনলোকেশনশুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT