চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ঢাকায় উবার মটো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার মঙ্গলবার ঢাকায় বাইক শেয়ারিং সার্ভিস উবার মটো চালু করেছে। এর মাধ্যমে রাজধানীর যাতায়াত সমস্যা নিরসনে অারেক ধাপ এগিয়ে প্রতিষ্ঠানটি।

১১ মাস আগে উবার এক্স সার্ভিস দিয়ে ঢাকায় কার্যক্রম শুরু করার পর সম্প্রতি উবার প্রিমিয়ার সার্ভিস চালু করে মার্কিন এ কোম্পানি। বাইক শেয়ারিং সার্ভিসের মাধ্যমে ঢাকার যাত্রীরা এখন থেকে ভ্রমণের ক্ষেত্রে আরও একটি বাড়তি সুযোগ পাবেন।

উবার ঢাকার জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন, ‘ঢাকায় উবার মটো চালু করতে পেরে এবং এর মাধ্যমে যাত্রী যাতায়াতের একটি সাশ্রয়ী মাধ্যম প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রযুক্তির মাধ্যমে ঢাকার যাতায়াত ব্যবস্থা উন্নত করা ও যানজট নিরসনে অবদান রাখার পাশাপাশি তরুণদের জন্য হাজার হাজার কর্মসংস্থান তৈরি করতে পেরে আমরা গর্বিত।’

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম রাইডার হিসেবে মঙ্গলবার সকালে উবার মটোর প্রথম যাত্রী হন।

মাশরাফি উবার মটো সার্ভিসে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, নতুন এই সার্ভিস শহরের যাতায়াত ব্যবস্থায় পরিবর্তন আনবে।

উবার মটো-র মাধ্যমে যাত্রীরা অ্যাপের একটি বাটন প্রেস করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য রাইড উপভোগ করতে পারবেন। উবারের অন্যান্য রাইডের মতো উবার মটো’র ক্ষেত্রেও যাত্রীরা চালক ও গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্যসহ জিপিএস ট্র্যাকিং, টু-ওয়ে ফিডব্যাক ও ট্রিপ ডিটেইলস শেয়ারিং-এর মতো সেফটি ফিচারগুলির সুবিধা পাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারউবার মটো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT