চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার টলিউড সিনেমায় মিথিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২১
বিনোদন
A A
ছবি: মিথিলার অফিশিয়াল ফেসবুক

ছবি: মিথিলার অফিশিয়াল ফেসবুক

সাম্প্রতিক বেশ কয়েকজন অভিনেতা ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রি টলিউডে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। নিয়মিত কাজ করছেন জয়া আহসানের মতো তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের আরেক অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

টলিউডে অভিনয় করবেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। এবার সিনেমায় চূড়ান্ত হয়েই খবর হলেন মিথিলা। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে,রাজর্ষি দের পরিচালনায় টলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন মিথিলা।

শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ অবলম্বনে নির্মিতব্য রাজর্ষির এই ছবির নাম ‘মায়া’। মিথিলা ছাড়াও অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা ব্যানার্জী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

মিথিলাকে সিনেমায় পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে নির্মাতা টাইমস অব ইন্ডিয়াকে জানান, আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে তাকে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।

নির্মাতা বলেন, অনেকে বলছেন অর্পিতার পরিবর্তে মিথিলাকে সিনেমায় নেয়া হয়েছে, এটা সত্য নয়। চিত্রনাট্য তৈরী হওয়ার সময় থেকেই মিথিলা এই সিনেমার অংশ।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এরইমধ্যে অভিনেতাদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে। ১২ জুলাই থেকে কলকাতা ও এর আশে পাশে হবে শুটিং।

Reneta

এরআগে টেলিভিশন কিংবা ওয়েব সিরিজে কাজ করলেও চলতি বছরেই প্রথমবার সিনেমায় অভিনয়ের ঘোষণা আসে মিথিলার পক্ষ থেকে। চিত্রনায়ক নিরবের বিপরীতে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ এর মধ্য দিয়ে বাংলা সিনেমায় অভিষিক্ত হন মিথিলা। ইতোমধ্যে এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅনিন্দ্য চট্টোপাধ্যায়অমানুষকনিকা ব্যানার্জীকমলেশ্বর মুখোপাধ্যায়কলকাতাগৌরব চট্টোপাধ্যায়জয়া আহসানটলিউডতনুশ্রী চক্রবর্তীদেবলীনা কুমারনিরবমিথিলারাহুললিড বিনোদনসুদীপ্তা চক্রবর্তীসৃজিতসৌরভ দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT