চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে ক্রমাগত ধরা পড়ছে নতুন মাদক ‘খাত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আবারো নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাতের আনুমানিক ১৬ লাখ টাকার ১০৭ কেজি ৭০০ গ্রামের একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহায়তায় বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস এলাকা থেকে চালানটি জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মো. নজরুল ইসলাম সিকদার চ্যানেল আইঅনলাইনকে জানান, গ্রিন টি হিসেবে আমদানী করা ৬ কার্টন ভর্তি ১০৭ কেজি ৭০০ গ্রাম খাত উদ্ধার করা হয়েছে। ইথিওপিয়ার ‘কাজালি জামির এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান খাতের চালানটি পাঠিয়েছে। এরপর বিভিন্ন দেশ ঘুরে সর্বশেষ ভারতের মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দুপুর ১ টা ১০ মিনিটে ঢাকায় আসে।

ঢাকার নয়াপল্টন এলাকায় মাহবুবুর রহমানের নামে খাতের এই চালানটি এসেছে। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।

এর আগেও বিমানবন্দর হয়ে এবং সরকারি ডাকে এই মাদক দেশে আসার পথে আটক হয়েছে। দেখতে গ্রিণ টি বা অর্গানিক বিভিন্ন পণ্যের মতো হওয়ায় অনেকটা সহজে আফ্রিকা থেকে আসা এই মাদক ঢুকে পড়ছে দেশে।

এই নতুন মাদক ‘খাত’ সেবনে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। পাশাপাশি সেবনকারী জটিল মানসিক রোগে ভুগতে পারে। এমনকি নিজের ওপর নিয়ন্ত্রণও হারানোর সম্ভাবনাও রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনপিএসখাতনতুন মাদক খাতসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT