অপরাধ

এবার কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব

এবার কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর ধানমন্ডিতে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ঘিরে অবস্থান নিয়েছে র‌্যাব-২। বর্তমানে র‌্যাবের সদস্যরা মাঠের পাশে অবস্থান নিয়েছেন।

শুক্রবার বিকেলে থেকে তারা অবস্থান নেন।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার সাইফুল মালিক জানান: আমরা অভিযান শুরু করবো। বর্তমানে কলবাগান ক্রীড়াচক্রের মাঠের পাশে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করা হচ্ছে।

র‌্যাব সূত্র জানায়: গোয়েন্দা সূত্রে র‌্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছিল। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিষয়:কলাবাগান ক্রীড়া চক্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…