অপরাধ

কলাবাগান ক্রীড়া চক্রে র‌্যাবের অভিযান, সভাপতি আটক

কলাবাগান ক্রীড়া চক্রে র‌্যাবের অভিযান, সভাপতি আটক

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় ওই ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ ৫ জন আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল থেকে র‌্যাব কলাবাগান ক্রীড়াচক্রে ঘিরে রাখে। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শফিকুল আলমকে নিয়ে ক্লাবটিতে অভিযান শুরু হয়।

এই ক্লাবে অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম। র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল ঘটনাস্থলে রয়েছেন।

ক্লাবটির সভাপতি শফিকুল আলম ফিরোজ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

অভিযান শেষে র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন: এই ক্লাব থেকে হলুদ রঙের ভিন্নমাত্রার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ধরনের ইয়াবা এর আগে কখনো দেখা যায়নি। এতে কোনো গন্ধ নেই।
আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও মাদক আইনে মামলা করা হবে।

তিনি জানান: ক্লাবের ভেতর থেকে মোবাইল, তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল এবং ইয়াবা এবং ৫০০ প্যাকেট তাস উদ্ধার করা হয়। এছাড়া এখানে ক্যাসিনোর সরঞ্জামাদি পাওয়া গেছে।

আটক শফিকুল আলম ফিরোজ বলেন: আমি নিরপরাধ, আমার কাছে কিছু পায়নি, আমার কাছ থেকে শুধু তাস পেয়েছে। আমাকে কথা বলতে নিষেধ করা হয়েছে।

ক্লাবের সভাপতি ছাড়াও আটক অন্যরা হলেন, এই ক্লাবের সদস্য লিটন, আনোয়ার, রফিক ও হাফিজ।

বিষয়:কলাবাগান ক্রীড়া চক্র র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…