আমেরিকার সানফ্রান্সিসকোর অ্যাপস ভিত্তিক যাত্রীসেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার এবার সাউথ কোরিয়ার রাজধানী সিউলে যাত্রী সেবার পাশাপাশি খাদ্য সার্ভিস চালু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার উবার সিউলের স্থানীয় কর্তৃপক্ষ সঙ্গে দীর্ঘদিন আলোচনার পর ‘উবার ইটস’ নামক এই সার্ভিস চালু করেছে।
সাউথ কোরিয়ার এই খাদ্য সার্ভিস চালু করার আগে সিউলে উবার খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। এমনকি ট্রান্সপোর্ট আইন ভঙ্গের দায়ে ২০১৭ সালের এপ্রিলে সাউথ কোরিয়া সরকার উবারকে ৮,৭৫৬ ডলার জরিমানা করে।
এমনকি সিউলের স্থানীয় সরকার এবং স্থানীয় ট্যাক্সি ড্রাইভারদের আন্দোলনের মুখে তারা ২০১৫ সালে সাউথ কোরিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল।
ইতোমধ্যে কোরিয়াতে নানা ধরণের খাদ্য সরবারাহকারী অনেকগুলো জনপ্রিয় প্রতিষ্ঠান কাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছে কাস্টমারদের প্রলুব্ধ করে স্থানীয় প্রতিষ্ঠানদের সঙ্গে প্রতিযোগিতা করে ব্যবসা করতে উবারকে বেশ বেগ পেতে হবে।








