আন্তর্জাতিক

এবার ইরানে নিষিদ্ধ মার্কিনিরা

এবার ইরানে নিষিদ্ধ মার্কিনিরা

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী ইস্যুতে ইটের জবাবে পাটকেল ছুঁড়লো ইরান। ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার জবাবে ইরানে মার্কিন নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার হুমকি দিয়েছে তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত না পাল্টালে ইরানেও মার্কিন নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।

শুক্রবার স্বাক্ষর করা এক নির্দেশে মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকর বলে কথিত দেশগুলোর নাগরিকদেরকে আমেরিকার ভিসা প্রদান ৯০ দিনের জন্য স্থগিত রাখতে বলেছেন ট্রাম্প। ইরান, সিরিয়া, ইরাকসহ ৭টি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে পড়েছেন অনেক অভিবাসী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পরে সিদ্ধান্তকে অবৈধ, অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান … ইরানী নাগরিকদের বিষয়ে যুক্তরাষ্ট্রের অপমানজনক সিদ্ধান্তের পরেই এই ধরনের প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে।’এবার ইরানে নিষিদ্ধ মার্কিনিরা

এতে আরো বলা হয়, যতক্ষণ না আমেরিকান সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়, মার্কিন নাগরিকদের ইরানে প্রবেশের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইট ছাড়াও দেশটির গণমাধ্যমগুলোতে বিবৃতি প্রচার করা হয়।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেয়াল তুলে দেশে দেশে বিভেদ সৃষ্টির সময় এটি নয়।

মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে ইরানিরা যারা ‘নিজেদের বাস্তুভিটা ও কাজ এবং অধ্যায়নের স্থানে প্রায় আটক অবস্থায় আছে তাদের সাহায্যের জন্য ইরানের কূটনৈতিক মিশনকে আদেশ দেয়া হয়েছ।এবার ইরানে নিষিদ্ধ মার্কিনিরা

তেহরানের ট্রাভেল এজেন্ট জানান, বিদেশী এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ইরানিদের বাধা দেয়া শুরু হয়ে গেছে।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…