চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অভিভাবকেরা এগিয়ে আসুন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২৯ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
প্রশ্ন ফাঁস-প্রশ্নফাঁস চক্র

আর দশ দিন পর হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ লাখেরও বেশি শিক্ষার্থী। এসব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পরীক্ষার আগে কোনো ধরনের অনৈতিক পথের খোঁজ করবেন না।’ তার মতে, শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করে পরীক্ষা দিলেই ভালো ফলাফল করবে।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। কোনো দুর্বৃত্তকে পরীক্ষার সুন্দর পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।’ এমন হুমকির পাশাপাশি তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতাও চেয়েছেন।

মূলত শিক্ষামন্ত্রীর এসব কথা এমন অভিভাবকদের উদ্দেশে; যারা নিজেদের সন্তানকে অবৈধ ও অনৈতিক প্রক্রিয়ায় লিপ্ত হতে উদ্বুদ্ধ করে। তাদের ধারণা, পড়াশুনা না করেও পরীক্ষার আগে রাতে পাওয়া কথিত ‘প্রশ্নপত্র’ পড়লেই ভালো ফল করা যায়। আর সেই প্রশ্নপত্রের পেছনে তাদের অবিরাম ছুটে চলার প্রতিযোগিতা দেখে অবাক হতে হয়। যে কোনো উপায়েই হোক না কেন; সেই প্রশ্নপত্র তাদের চাই-ই চাই।

কিন্তু সেইসব অভিভাবকরা ভুলেও চিন্তা করে দেখেন না, নিজের সন্তানকে কত বড় অপরাধের অংশীদার করে ফেললেন তারা। শুধু তাই-ই নয়, এর মাধ্যমেই সেই সন্তানকে দেশ ও জাতির সঙ্গে অপরাধ করার প্রশিক্ষণও দিলেন। কেননা বড় বড় অপরাধীরা এমন ছোট ছোট অপরাধ দিয়েই তাদের জীবনের কালো অধ্যায় শুরু করে থাকে। ইতিহাসে তার অসংখ্য প্রমাণও আছে।

এই অর্থে শিক্ষামন্ত্রী সঠিকই বলেছেন। আমরাও নিশ্চিত করে বলতে পারি, অভিভাবকরা ঠিক হলে তাদের সন্তানরাও এমনিতেই ভালো হয়ে যাবে। কেউ ভুল পথে যাওয়ার সাহস করবে না। আর মানুষের নৈতিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠানই হলো তার পরিবার।

প্রতিযোগিতামূলক এ সমাজ ব্যবস্থার আরেকটি কালো দিক দেখিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের কাছে যেমন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া কিংবা জিপিএ-৫ পাওয়া জরুরি। কিন্তু তারচেয়েও জরুরি, ভালো মানুষ হওয়া। মানবিকতাবোধ, নৈতিকতাবোধ নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠা।

Reneta

আমরা জানি, যে কোনো শিক্ষার মূল উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে থাকা নৈতিক ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করা। মানুষকে প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করা। কিন্তু এই আসল কথাটাই আমরা বারবার ভুলে যাই।

শিক্ষামন্ত্রী অভিভাবকদের পাশাপাশি পরীক্ষার্থীদের প্রতি যে আহ্বান জানিয়েছেন, আমরা মনে করি- তাতে সাড়া দিয়ে প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধ থেকে বিরত রাখতে অভিভাবকরা নিজেকে, নিজের সন্তানকে সর্বোপরি সমাজ ও রাষ্ট্রকে মুক্ত রাখতে এগিয়ে আসবেন। কেননা, অনৈতিক পথ ধরে বেশি দূর যাওয়া যায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিএসএসসি পরীক্ষা-২০১৯প্রশ্নপত্রপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নফাঁসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT