ক্রিকেট

এবার অজি ক্রিকেট কর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

খেলার মাঠে ক্রিকেটাররা প্রস্তুত, দর্শক আসন খালি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামের খেলার মাঠ ও দর্শক আসনের ছবি, যেখানে ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারী সহকর্মীকে যৌন উত্তেজক বার্তা পাঠানোর দায়ে ক্রিকেট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন। গত অ্যাশেজ সিরিজের আগে অভিযোগটি এনেছিলেন রেনে ফার্গুসন।

রেনে এবার যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন তাসমানিয়ার ক্রিকেট অপারেশন্স কর্মকর্তা ম্যাককুলেনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তাসমানিয়ার আদালতে ম্যাককুলেনের বিরুদ্ধে একটি মামলাও করেছেন তিনি।

আদালতের নথি অনুযায়ী, রেনেকে একাধিকবার যৌন উত্তেজক বার্তা পাঠিয়েছেন ম্যাককুলেন। যে ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

রেনে বলেছেন, ‘একের পর এক যৌন নিপীড়নে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলাম, কাজের প্রতি সকল আগ্রহ হারিয়ে ফেলছিলাম। কিন্তু এ ব্যাপারে কেউই কোনো ব্যবস্থা নেয়নি।’

বিষয়:অ্যাশেজ সিরিজ-২০২২ ক্রিকেট অস্ট্রেলিয়া পেইন রেনে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…