চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অক্সফোর্ডের কমন রুম থেকে সু চির নাম বাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্ট হাগ কলেজের কমন রুমের নাম ছিল অং সান সু চি জুনিয়র কমন রুম। সেখান থেকে সু চির নামের অংশ ফেলে দেয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সুচির নাম সেখান থেকে সরানোর পক্ষে ভোট দেন সেখানকার আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা।

অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্ট হাগ কলেজে একসময় পড়াশোনা করেছিলেন অং সান সু চি। সেখানকারই শিক্ষার্থীরা বৃহস্পতিবার ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন। তাৎক্ষণিক প্রভাব হিসেবে তারা খুব দ্রুত এই কলেজের জুনিয়র কমন রুমের নাম থেকে সু চির নামের অংশটুকু বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

রোহিঙ্গাদের উপর মিয়ানমার অমানবিক নির্যাতনের সময় তার প্রতিক্রিয়া খুবই নিশ্চুপ ও জটিল ছিল বলে ওই শিক্ষার্থীরা মন্তব্য করেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত ২৫ অগাস্ট থেকে অন্তত ৫ লাখ ৮২ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

সেন্ট হাগ কলেজের পক্ষ থেকে বলা হয়, রাখাইনে গণহত্যা, গণধর্ষণ এবং প্রবল মানবিক বিপর্যয়ের পরেও নিন্দা জ্ঞাপন না করার কোন অজুহাত বা কারণ গ্রহণযোগ্য নয়। একসময় যে মূলনীতি ও আদর্শ তিনি প্রচার করেছিলেন এখন তিনি তার বিপরীতে অবস্থান করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সফোর্ডসু চি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোজা থেকে বের করে কী খেয়েছেন মেসি?

পরবর্তী

মুকুট হারালেন সাকিব, মুশফিকের উন্নতি

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুকুট হারালেন সাকিব, মুশফিকের উন্নতি

ঢাবির ঘ ইউনিটের ইংরেজি প্রশ্ন ফাঁস, কর্তৃপক্ষের অস্বীকার

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT