চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে আজ পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৬শ’ রোগী। এর মধ্যে সরকারী হিসেবে মারা গেছেন ৫ জন। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২২ জন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন অনেক রোগী। যাদের একটি বড় অংশই শিশু। অনেকের চিকিৎসা চলছে আইসিইউতে।







