চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের আইপিএলে কমবে চার-ছক্কার প্রদর্শনী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ক্রিকেট থেকে দর্শকদের প্রাপ্তি কী? উত্তর খুব সহজ, চার-ছক্কার বন্যা। টাকা দিয়ে টিকিট কিনে কিংবা ঘরে বসে টিভিতে তিন ঘণ্টার ক্রিকেট একমনে বসে দেখার দৃশ্য একটাই, ব্যাটসম্যানদের কাছে বোলারদের বেধড়ক মার খাওয়া। তাই দর্শক না থাকলেও আইপিএল নিয়ে আগ্রহের কমতি নেই। যাই হোক অন্তত ধুন্ধুমার ক্রিকেটীয় অ্যাকশন তো দেখা যাবে।

তবে দর্শকরা এবার হতাশ হতে পারেন। আরব আমিরাতের আমিরশাহীর যে তিন স্টেডিয়ামে এবার আইপিএল অনুষ্ঠিত হবে এগুলোর আয়তন ভারতের স্টেডিয়ামের তুলনায় বড় হওয়ায় বাউন্ডারি-ওভার বাউন্ডারি কমে আসার শঙ্কা।

করোনা মহামারির কারণে ভারত ছেড়ে আমিরাতে বসছে আইপিএলের ১৩তম আসর। ম্যাচগুলো হবে আরব আমিরাতের শেখ আবু জায়েদ স্টেডিয়াম, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে।

তিনটি স্টেডিয়ামের আয়তনই তুলনামূলকভাবে বেশ বড়। একইসঙ্গে সইতে হবে টানা ম্যাচের ধাক্কাও। ভারতে প্রতিটি দলের নিজস্ব স্টেডিয়াম থাকায় এবং ম্যাচগুলো হোম-অ্যাওয়ে ভিত্তিতে হওয়ায় মাঠগুলো যথেষ্ট বিশ্রাম ও পরিচর্যা হওয়ার সময়-সুযোগ পেতো। এবার আর তা হচ্ছে না। টানা খেলার কারণে আস্তে আস্তে উইকেট স্লো হতে থাকবে, কমবে রানের গতিও। বল ব্যাটে না আসায় ছক্কার বদলে হাতে উঠতে পারে ক্যাচও।

সে যাই হোক, অনিশ্চয়তার মেঘ সরে গিয়ে এই অক্টোবরেও যে আইপিএল হচ্ছে তাতেই খুশি ফ্র্যাঞ্চাইজিগুলো। শনিবার টুর্নামেন্টের সেরা দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে দর্শকহীন মাঠে দারুণ উপভোগ্য কিছুর আশা দিয়েই শুরু হচ্ছে অভিজাত টি-টুয়েন্টির লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT