চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও ‘সেরা ব্যান্ড’ এর পুরস্কার শিরোনামহীনের দখলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

সংগীতে দেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। যার ১৫ তম আসর হয়ে গেল গত ১০ ডিসেম্বর সন্ধ্যা-রাতে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সম্পন্ন হয়েছে পুরস্কার প্রদানের অন্যতম এই আসর। যেখানে সংগীতের বিভিন্ন বিভাগে দেয়া হয়েছে পুরস্কার।

আর এবার ‘সেরা ব্যান্ড’ হিসেবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ পেয়েছে দেশের নামকরা ব্যান্ড দল ‘শিরোনামহীন’।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যান্ডটির প্রতিষ্ঠাতা, গীতিকার ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, টানা দ্বিতীয়বারের মতো ‘সেরা ব্যান্ড’ এর পুরস্কার পেল শিরোনামহীন। এটি নিঃসন্দেহে আমাদের পুরো দলের জন্য অনুপ্রেরণার।

Banglabid

চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিয়া বলেন, ‘পুরস্কার অর্জনতো অবশ্যই সামনে এগিয়ে যেতে আরো অনুপ্রেরণা দেয়। যে কোনো আর্টিস্টটের স্বীকৃতি থাকতে হয়। মোস্টলি আমরা চ্যানেল আইয়ের কাছে গ্রেটফুল এই কারণে যে, আমাদের দেশে সরকারি বেসরকারি বহু পুরস্কার প্রদানের বিষয়টি আছে। কিন্তু কোনো অ্যওয়ার্ড শোতে ‘ব্যান্ড মিউজিক’ ক্যাটাগরিটি নাই। সব জায়গাতে ‘সংগীত’ নামে একটি বিভাগ থাকলেও সেটা আধুনিক বা সিনেমার গানের জন্য। ব্যান্ড মিউজিক যারা করেন, তাদের সেখানে সাবমিট করারই সুযোগ নেই।’

পাল্টা প্রশ্ন রেখে এই মিউজিশিয়ান বলেন, ‘আমরা যারা ব্যান্ড করি, তারাতো কোনো উৎসাহ উদ্দীপনা পাচ্ছি না। কীভাবে নতুন সৃষ্টির জন্য ইন্সপায়ার্ড হবো?’

তিনি বলেন, ‘ত্রিশ বছর ধরে কেউ যখন ব্যান্ড মিউজিক করেন, তারতো অন্তত একটু স্বীকৃতির দরকার আছে, নাকি! সেটাতো আমাদের এখানে নেই। তো সেই জায়গায় চ্যানেল আই গত ১৫ বছর ধরে এই অ্যাওয়ার্ড শোটিকে যে কন্টিনিউ রেখেছে, এটা যারা ব্যান্ড মিউজিক করেন তাদের জন্য অন্তত আশাবাদের খবর। ভালো কাজ করে অ্যাওয়ার্ড বা উৎসাহ উদ্দীপনা সবাই প্রত্যাশা করেন, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আমরা এমন একটা জায়গায় বাস করি, সেখানে সামান্য এনকারেজমেন্ট এর বিষয়টাও নেই। এমনিতেই বিপদ আপদেও ব্যান্ড শিল্পীদের কোনো সোশাল নিরাপত্তার বিষয়টি নাই, অন্যদিকে মানুষ এখন গান শুনে ফ্রিতে। সেই জায়গায় যদি নূন্যতম এনকারেজমেন্টের ব্যাপারটাও না থাকে তবে আর্টিস্টরা কেন মিউজিক করবে? তো এসব কারণে আমরা ব্যান্ডের পক্ষ থেকে চ্যানেল আইয়ের প্রতি খুবই গ্রেটফুল যে, তারা সংগীতের অন্যান্য বিভাগের পাশাপাশি ব্যান্ড মিউজিককেও গুরুত্ব দিচ্ছেন।’

Reneta

করোনার কারণে আপাতত দলীয় প্র‌্যাকটিস বন্ধ আছে বলে জানান জিয়া। সর্বশেষ ১ ডিসেম্বর চ্যানেল আই ব্যান্ড ফেস্টে পারফর্ম করার আগে কিছুদিন জ্যামিং করেছেন।

নতুন গান নিয়ে জানতে চাইলে শিরোনামহীনের এই বেইজ গিটারিস্ট বলেন, ‘আমরা তো নিয়মিত গান ভিডিও প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি গান শ্রোতা-দর্শকরাও দেখেছেন, দারুণ প্রতিক্রিয়া পেয়েছি। এখনও আমাদের দুটি গান পুরোপুরি কমপ্লিট। এরমধ্যে একটি গানের ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে, এবং অন্যটির ভিডিও করোনার কারণে থমকে আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে যতো তাড়াতাড়ি সম্ভব গানগুলো শ্রোতাদর্শকদের সামনে আনতে উদগ্রীব শিরোনামহীন।

এদিকে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ অনুষ্ঠানটির রেকর্ডেড ভার্সন আগামি বছরের প্রথম দিনেই চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের ফেসবুকে সম্প্রচার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গীতিকারজিয়াউর রহমান জিয়াপ্রতিষ্ঠাতাবেইজ গিটারিস্টলিড বিনোদনশিরোনামহীনসম্মাননা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক সিনেমায় চার চরিত্রে হৃত্বিক

পরবর্তী

পগবা যাবেন জুভেন্টাসে, রোনালদো আসবেন ম্যানইউতে!

পরবর্তী

পগবা যাবেন জুভেন্টাসে, রোনালদো আসবেন ম্যানইউতে!

স্বস্তি মিলছে শীতের সবজিতে, চাল-তেলের দাম বেড়েছে

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT