চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরজুড়ে বলিউডের নতুন মুখ: পা রেখেই চমক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

ফুরিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে ২০১৮ সাল। তার আগে চলতি বছরে ঘটে যাওয়া নানান বিষয় নিয়ে হিসেব কষতে বসেছে গণমাধ্যম। এই ফিচারে আমরা জানবো চলতি বছরে বলিউডের নতুন মুখদের নিয়ে।

প্রতি বছরই বলিউডে আগমন ঘটে নতুন সব মুখের। ফলে বলিউডকে বলা হয় সুপারস্টার তৈরির কারখানা। এদের কেউ কেউ যেমন সুযোগ পান বংশ পরম্পরায়, তেমনি আবার কেউবা আসেন ছোটপর্দা থেকে। প্রতি বছরের মত এবছরও বেশ কয়েকটি নতুন মুখের দেখা মিলেছে বলিউডে। যাদের অনেকেই প্রথমবারের মত বলিউডে এন্ট্রি করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। এবছর জাহ্নবী কাপুর, সারা আলি খান, ইশান খাট্টার, মৌনী রায়, আয়ুশ শর্মা, ওয়ারিনা হোসেন প্রমুখ অভিনেতা অভিনেত্রী পা রেখেছেন বলিউডে:

জাহ্নবী কাপুর: এ বছর ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ২১ বছর বয়সী কন্যা জাহ্নবী কাপুরের। প্রথম ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পায় দর্শক ও সমালোচক মহলে। মূলত মারাঠি ছবি ‘সাইরাত’ এর হিন্দি রিমেক ‘ধড়ক’। শশাঙ্ক খাইতান পরিচালিত ও করণ জোহর প্রযোজিত ‘ধড়ক’ ছবিটি বক্স অফিসেও বেশ ভাল ফল করে।

ইশান খাট্টার: ‘ধড়ক’ সিনেমায় জাহ্নবীর বিপরীতে অভিনয়ের পর বলিউডে বেশি পরিচিতি লাভ করলেও এটি ছিল না ইশানের প্রথম ছবি। প্রথম ইশানকে দেখা গিয়েছিল মাজিদ মাজিদি পরিচালিত ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবিতে। ছবিটি বক্স অফিসে ভাল ফল করলেও ইশানের অভিনয় সেভাবে নজর কাড়েনি। তবে ‘ধড়ক’এ অভিনয়ের পর সদ্য আয়োজিত স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে ইশান দ্য মোস্ট প্রমিসিং নিউকামার (মেল) পুরষ্কার লাভ করেন।

সারা আলি খান:  সম্প্রতি অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিষেক ঘটে সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানের। গত ৭ই ডিসেম্বর ‘কেদারনাথ’ মুক্তির পর বহু মানুষের প্রশংসা লাভ করেছে সারা। ২০১৩ সালের বন্যার প্রেক্ষাপটে ‘কেদারনাথ’ ছবিটি তৈরি হয়েছে। এছাড়াও খুব শিগগিরি মুক্তি পাবে সারা অভিনীত ‘সিম্বা’ ছবিটি। যেখানে তাকে দেখা যাবে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বিপরীতে।

আয়ুশ শর্মা:  বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে বলিউডে এন্ট্রি নিয়েছেন অনেক নতুন মুখ। তবে এবারের ব্যাপারটা ছিল একটু অন্যরকম। কারণ বলিউডে এবার পা রেখেছেন সালমানের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মা। ‘লাভযাত্রী’ নামক ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে তার। ছবিটির প্রযোজনায় ছিলেন সালমান খানের মা নিজেই। তবে এত সাপোর্টের পরও তেমন জমেনি ছবিটি। তবে ছবির গান গুলো দর্শকদের মন বেশ জয় করেছে।

ওয়ারিনা হুসেন: আয়ুশ শর্মা ছাড়াও এবছর সালমানের হাত ধরে বলিউডে এন্ট্রি হয় আরেক নতুন মুখের। হ্যাঁ, বলছি ইরাকি মডেল কন্যা ওয়ারিনা হুসেনের কথা। সালমান খান প্রোডাকশনের ‘লাভযাত্রী’ ছবিটির মাধ্যমে আলোচিত হয় এই নতুন মুখ। যদিও ‘লাভযাত্রী’র আগে এই সুন্দরী ক্যাডবেরি ডেইরি মিল্ক সিল্কের বিজ্ঞাপনসহ আরো অন্যান্য বিজ্ঞাপনে কাজ করেছিলেন।

মৌনি রায়: ছোট পর্দার পরিচিত মুখ মৌনি রায়। যিনি কিনা ‘নাগিন কন্যা’ হিসেবেই বেশি পরিচিত সকলের কাছে। এবছর রিমা কাগতির ‘গোল্ড’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিষেক ঘটে মৌনির। ১৯৪৮ সালের সামার অলিম্পিককে কেন্দ্র করে ছবিটি তৈরি হয়েছিল ছবিটি। ছবিটিতে অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন মৌনী। এছাড়াও ‘গোল্ড’ এর পর এবার অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনীকে অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, আক্কিনেনি নাগার্জুনা, ডিম্পল কাপাডিয়া প্রমুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

Reneta

বানিতা সান্ধু: এছাড়াও এবছর বলিউডের পর্দায় দেখা মেলে মডেল বানিতা সান্ধুর। সুজিত সরকারের ‘অক্টোবর’ ছবিটিতে বরুন ধাওয়ানের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক করেন বানিতা। ছবিটিতে শিউলি নামক একটি চরিত্রে দেখা মেলে তার। ‘অক্টোবর’ একটি আনকন্ডিশনাল প্রেমের গল্প যা সকলের খুব পছন্দ হয়েছিল।

মিথিলা পালকার: চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পায় ‘কারওয়া’। যেখানে দেখা মেলে ‘গার্ল ইন দ্য সিটি’ ও ‘লিটিল থিংস’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী মিথিলা পালকারের। এছাড়াও মিথিলার সঙ্গে একই  ছবিতে মালালায়ম সুপারস্টার দালকর সালমানেরও অভিষেক ঘটে। এই ছবিতে মিথিলা ও দালকরের সহঅভিনেতা ছিলেন জনপ্রিয় অভিনেতা ইরফান খান।

রোহান মেহেরা: এছাড়াও এবছর বলিউডে অভিষেক ঘটে আরো এক স্টার কিডের। প্রয়াত অভিনেতা বিনোদ মেহেরার ছেলে রোহান মেহেরার সম্প্রতি বলিউডে অভিষেক ঘটেছে। সাইফ আলি খানের ‘বাজার’ ছবির হাত ধরে বলিউড ডেবিউ করেন রোহান। তবে বক্স অফিসে ভাল ফল না করলেও ‘বাজার’এ রোহানের  অভিনয় বহু মানুষের প্রশংসা লাভ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ুশ শর্মাইশান খাট্টারজাহ্নবী কাপুরলিড বিনোদনসারা আলি খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইনু-মেননই শেখ হাসিনার বিশ্বস্ত মিত্র

পরবর্তী

বড়দিনে প্রথমবারের মতো আকস্মিক ইরাক সফরে ট্রাম্প

পরবর্তী

বড়দিনে প্রথমবারের মতো আকস্মিক ইরাক সফরে ট্রাম্প

শেষ মুহূর্তে নানা প্রতিশ্রুতিসহ ভোটারদের কাছে দিনাজপুরের প্রার্থীরা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT