চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতি ভেঙে কাজে মগ্ন বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকে থেকে গিয়েছিল বলিউডের সব কাজ। ক্যারিয়ারে এরকম বিরতি তারকারা আগে কখনোই পাননি। অনেকেই সময়টাকে নানা কাজে লাগিয়েছেন। পরিবারগুলোকে সময় দেয়ার সুযোগ পেয়েছেন ব্যস্ত তারকারা। বিরতি শেষ। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে একে একে কাজে ফিরছেন বলিউড তারকারা।

বলিউডের অনেক তারকাই সিনেমার শুটিং-এ ব্যস্ত দিন কাটাচ্ছেন বর্তমানে। কেউ কেউ সিনেমার কাজ শুরু না করলেও টেলিভিশন শো, বিজ্ঞাপন, ক্যাম্পেইনের শুটিং করছেন। অনেকে আবার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন।

অক্ষয়-হুমা-লারা: অক্ষয় কুমার, হুমা কোরেশী, লারা দত্ত সহ ‘বেলবটম’ ছবির পুরো টিম যুক্তরাজ্যে সিনেমার শুটিং এর কাজ করছেন। কাজের গতি আগের চাইতে কম, তবে চলছে। আগস্টের প্রথম সপ্তাহে যুক্তরাজ্য গিয়েছেন তারা। কোয়ারেন্টাইন শেষে শুটিং শুরু করা হয়েছে ২০ আগস্ট থেকে।

দীপিকা-রণবীর: শাকুন বাত্রার সিনেমার শুটিং এর কাজে গোয়া গিয়েছেন দীপিকা। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে সিদ্ধান্ত চতুর্বেদীও এখন গোয়ায়। আর দীপিকার স্বামী রণবীর সিং সম্প্রতি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন মুম্বাইয়ের একটি স্টুডিওতে।

ইশান-অনন্যা: ‘খালিপিলি’ ছবির প্রচারণার কাজে ইশান খাট্টার ও অনন্যা পাণ্ডেও এখন গোয়ায়। সম্প্রতি মুম্বাইয়ের এয়ারপোর্টে পিপিই পরিহিত অবস্থায় তাদেরকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।

অমিতাভ বচ্চন: করোনা জয় করে এখন পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোরপতি’ টিভি শোয়ের শুটিং এর কাজ করছেন তিনি। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংও শিগগির শুরু করবেন তিনি।

Reneta

তাপসী পান্নু: তাপসী পান্নু একটি তামিল সিনেমার শুটিং এর কাজে বর্তমানে জয়পুরে আছেন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে বিজয় শেঠুপাতিকে।

মাধুরী: মাধুরীকে সাবআরবান স্টুডিওতে দেখা গিয়েছে দুই দিন আগে। বিরতি শেষে কাজে ফিরেছেন তিনি।

আলিয়া-রণবীর: ‘ব্রহ্মাস্ত্র’র ডাবিং এর কাজ শুরু করেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। শিগগির সিনেমার শুটিং-ও শুরু করবেন তারা। ১০-১৫ দিন শুটিং চলবে। এর মাঝে একটি গানের শুটিং-ও করা হবে।

জন আব্রাহাম: ‘সত্যমেভ জয়তে’ ছবির শুটিং এর কাজে এমাসেই লখনৌ যাবেন জন আব্রাহাম। পরিচালক মিলাপ জাভেরি শুটিং এর লোকেশন ঠিক করে এসেছেন আগস্টে।

রাকুল প্রীত: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাকুল প্রীত লিখেছেন, ‘সেটে ফিরে খুশি।’

আয়ুষ্মান খুরানা: বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ করবেন আয়ুষ্মান খুরানা।
রণদীপ হুদা: কিছুদিন আগেই পায়ে অস্ত্রোপচার হয়েছে রণদীপ হুদার। কিছুটা সুস্থ হয়ে উঠেই ‘রাঁধে’ ছবির ডাবিং এর কাজ শুরু করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারঅনন্যা পান্ডেঅমিতাভ বচ্চনআলিয়া ভাটইশান খাট্টারজন আব্রাহামতাপসী পান্নুদীপিকা পাড়ুকোনবলিউডমাধুরী দীক্ষিতরণবীর কাপুররণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT