চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসি থেকেও রানীর বিদায়, দাফন সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৮
বিনোদন
A A

কর্মক্ষেত্র এফডিসিতে বহুবার এসেছেন। সর্বশেষ শিল্পী সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজনেও উপস্থিত হয়ে অভিনেতা অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গুণী অভিনেত্রী রানী সরকার। আজও তিনি এফডিসিতে আসেন। তবে একেবারে ভিন্ন চেহেরায়, ভিন্ন পরিস্থিতিতে এবং জীবনে শেষ বারের মতো!

হ্যাঁ। প্রয়াত অভিনেত্রী ও শিল্পী সমিতির আজীবন সদস্য রানী সরকার শেষ বারের মতো এফডিসিতে গিয়েছিলেন শনিবার দুপুর তিনটার দিকে। সেখানে তার অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। এফডিসিতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চিত্রনায়ক আলমগীর, ফারুক, চিত্রনায়ক রিয়াজ, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেক অভিনেতা অভিনেত্রী ও এফডিসির কর্মকর্তা কর্মচারিরা।

রানী সরকারের মৃতদেহ সামনে রেখে এসময় তার উদ্দেশ্যে শোক প্রকাশ করেন উপস্থিত সহকর্মী অভিনেতা অভিনেত্রীরা। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন রানী সরকার। এরপর এফডিসি থেকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর গোরস্থানে। বিকাল সাড়ে চারটার দিকে সেখানে তার দাফন সম্পন্ন হয়।

এরআগে দুপুর আড়াইটার দিকে চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে আসা হয় রানী সরকারের মৃতদেহ। তাকে শেষবারের মতো বিদায় জানাতে সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন রাজনীতি, অভিনয় এবং সংগীত জগতের অনেক গুণী মানুষ।

দুপুর আড়াইটার দিকে চ্যানেল আই প্রাঙ্গণে রানী সরকারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর, বাচসাসের সভাপতি আব্দুর রহমান, বর্তমান সরকারের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনয় শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু, নির্মাতা শাহ আলম কিরণসহ বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলমগীরজায়েদ খানফারুকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT