এফডিসির মশা নিধন অভিযানে মিশা-জায়েদ!

কিছুদিন আগেও রাজধানীসহ সারা দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। এর কবলে প্রাণ হারিয়েছেন প্রায় শতাধিক মানুষ। সেই পরস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। তবুও রাজধানীতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কর্মীরা এখনও ব্যস্ত নগরীর বিভিন্ন এলাকায় মশা নিধন অভিযানে।
এবার সিটি কর্পোরেশনের কর্মীদের সঙ্গে যোগ দিয়ে এফডিসিতে মশা নিধন অভিযানে অংশ নিলেন খল অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খান। যারা দুজনেই একই প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এফডিসিতে গিয়ে দেখা যায়, সেখানকার বাগানে সিটি কর্পোরেশনের কর্মীরা মশা মারার ওষুধ ছিটাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন মিশা-জায়েদ। তারা কাঁধে ফগার মেশিন ঝুলিয়ে এফডিসির আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন।
এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, শহরের বদ্ধ জলাশয়, জমে থাকা পানি, নালা-নর্দমা থেকে মশার বংশ বিস্তার হয়। এ বিস্তার রোদে চারপাশ পরিস্কার রাখা জরুরি। মাঝেমধ্যে স্প্রে করা উচিত। একটু সচেতন হলেই মশাবাহিত রোগ থেকে আমরা রক্ষা করা পেতে পারি।








