বিনোদন

এফডিসিতে ২১ মে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন

এফডিসিতে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে ২১ মে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে নেতৃত্বে নেই চলচ্চিত্রের মাদার অর্গানাইজেশন প্রযোজক পরিবেশক সমিতির। বর্তমানে সমিতি চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে।

কয়েক দফা নির্বাচনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নানা সংকটে আর হয়ে উঠেনি। তবে সুখবর হচ্ছে, আবারও প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় এফডিসির প্রযোজকরা এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন। আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বৈঠক থেকে বেরিয়ে কয়েকজন প্রযোজক-পরিবেশক জানান।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার সিও আলিমুল্লাহ খোকন বলেন, প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী ২১ মে নির্বাচন।

সিনেমার এই ক্রান্তিলগ্নে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনের বিকল্প নেই বলে দাবি করেন একাধিক নেতারা।

এদিকে দীর্ঘদিন প্রযোজক সমিতি নেতৃত্ব অকার্যকর থাকার কারণ, হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞায় আগের কমিটি বিলুপ্ত হয়। পরে আদালত থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিবের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেয়া হয়।

আলিমুল্লাহ খোকন বলেন, যিনি প্রশাসক আছেন তাকে প্রধান কমিশনার করেই ২১ মে নির্বাচন করা হবে। এতে প্রশাসকের সম্মতি আছে।

বিষয়:অভিনয় এফডিসি নির্বাচন পরিবেশক প্রযোজক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…